স্টাফ রিপোর্টার

নোয়াখালী ডিবি পুলিশের অভিযানে
নোয়াখালীর সোনাইমুড়ি পৌর চৌরাস্তা থেকে মাদক মামলার ওয়ারেন্টভুক্ত শীর্ষ সন্ত্রাসী এক ডাকাতকে গ্রেফতার করেছে।

গ্রেফতারকৃত আসামীর নাম তাজুল ইসলাম নয়ন সোনাইমুড়ী পৌরসভার ৭নং ওয়ার্ড, নাওতলা গ্রামের পেশকার বাড়ির মৃত মোস্তফা মিয়ার ছেলে।
বৃহস্পতিবার (১৭ আগষ্ট) রাতে গোপন সংবাদের ভিত্তিতে তাকে গ্রেপ্তার করা হয়।

মামলা সুত্রে জানা যায়, গত মে মাসের ১৬ তারিখ রাতে কাঁঠালি গ্রাম থেকে প্রায় আড়াই লাখ টাকার ১১০ বোতল ফেনসিডিল ও চোরাইকৃত একটি মোটর সাইকেল জব্দ করে র‌্যাবের একটি দল।সেই মামলায় তিন নম্বর আসামি ছিলেন গ্রেপ্তার হওয়া তাজুল ইসলাম নয়ন।

স্থানীয় সুত্রে জানা যায়, তাজুল ইসলাম নয়ন এলাকায় চুরি, ডাকাতি, সন্ত্রাসী, আধিপত্য বিস্তার, জমি দখল, চাঁদাবাজি, টেন্ডারবাজি
সহ মাদকের গড ফাদার হিসেবে পরিচিত,অনেকের কাছে গুন্ডা নয়ন বা ডাকাত নয়ন হিসেবে বেশ পরিচিতি রয়েছে তার। তার বিরুদ্ধে এলাকার মানুষ ভয়ে মুখ খুলতো না। প্রতিবাদ বা মুখ খুললে, নয়ন তার সন্ত্রাসী বাহিনী পাঠিয়ে ঘর বাড়ি ভাংচুর, পিঠিয়ে আহত বা রক্তাক্ত করা, চাঁদা আদায় করা সহ অসংখ্য নজির রয়েছে। এ রকম অসংখ্য অপরাধের ধামাচাপা পড়ে আছে ক্ষমতার কারণে।
সোনাইমুড়ী উপজেলা আওয়ামী লীগের সভাপতি মমিনুল ইসলাম বাকেরের খুব কাছের ও ঘনিষ্ঠ লোক হওয়ায় কেউ থানায় কোন অভিযোগ বা মামলা করার সাহস পেতো না।

দীর্ঘদিন থেকে পলাতক ওয়ারেন্টভুক্ত এই আসামিকে গ্রেপ্তারের পর সোনাইমুড়ী থানায় হস্তান্তর করে ডিবি পুলিশ।

নোয়াখালী জেলা পুলিশ সুপারের দেওয়া তথ্য অনুযায়ী জানা যায়, সোনাইমুড়ী থানা পুলিশ শুক্রবার গ্রেফতারকৃত তাজুল ইসলাম নয়নকে বিচারিক আদালতের মাধ্যমে নোয়াখালী জেলা কারাগারে প্রেরণ করেছে।

Share.
Leave A Reply

মোঃ আব্দুল আওয়াল হিমেল
প্রকাশক ও সম্পাদক 
দ্যা মেইল বিডি ডট কম
মোবাইল: +৮৮০ ১৩১৪-৫২৪৭৪৯
ইমেইল: themailbdnews@gmail.com
ঠিকানা: ১০২/ক, রোড নং-০৪, পিসি কালচার হাউজিং সোসাইটি, শ্যামলী, ঢাকা-১২০৭

নিউজরুম: +৮৮০ ১৩১৪-৫২৪৭৪৯
জরুরী প্রয়োজন অথবা টেকনিক্যাল সমস্যা: +৮৮০ ১৮৩৩-৩৭৫১৩৩

© ২০২৬ Themailbd.com. Designed by themailbd.com.
Exit mobile version