তিমির বনিক,মৌলভীবাজার প্রতিনিধি:

বিএমডিসির অনুমোদন ছাড়া ডাক্তার পদবি ব্যবহার করে সাইনবোর্ড টাঙিয়ে রোগীদের চিকিৎসা করে আসছেন। মৌলভীবাজারের জুড়ী উপজেলার কলেজ রোড মেসার্স স্বস্তি দীপ ফার্মেসিতে, জায়ফরনগর গ্রামের রসময় বিশ্বাস এর ছেলে সাধন বিশ্বাস নামক এক ভুয়া ডাক্তার। দীর্ঘ দিনের অনুসন্ধানে জানা গেছে বিগত কয়েক বৎসর থেকে ঐ ভুয়া ডাক্তার কলেজ রোড মেসার্স স্বস্তি দীপ ফার্মেসিতে রোগী দেখছেন নিয়মিত। পল্লী চিকিৎসক সাধন এর বর্তমানে ডাক্তারি কোনো ডিগ্রী নাই ফলে ভুয়া ডাক্তার সাধন বিশ্বাস, প্রতিদিন ২০ থেকে ২৫ জন রোগী দেখছেন তাও সিরিয়ার অনুযায়ী। সাধন এর সাথে কথা বলে জানা যায় সে রোগীর চাহিদা অনুযায়ী হাই এন্টিবায়োটিক লিখেন ও সিবিআর রোগীদেরকে সেলাই সহ ছোট্ট ছোট্ট সিজার করে আসছেন দীর্ঘদিন যাবত। এ ব্যাপারে জানতে চাইলে এ প্রতিবেদককে, সাধন বলেন তিনি তার মিথ্যা বিজ্ঞাপনের সাইনবোর্ড খুলে ফেলবেন এবং সংবাদ প্রকাশ না করার জন্য অনুরোধ করেন। এ ব্যাপারে জানতে চাইলে মৌলভীবাজার জেলা সিভিল সার্জন চৌধুরী জালাল উদ্দীন মুর্শেদ জানান, খুঁজ নিয়ে দেখছি তার পর প্রয়োজনীয় ব্যবস্থা গ্রহণের আশ্বাস দেন তিনি।

Share.
Leave A Reply

মোঃ আব্দুল আওয়াল হিমেল
প্রকাশক ও সম্পাদক 
দ্যা মেইল বিডি ডট কম
মোবাইল: +৮৮০ ১৩১৪-৫২৪৭৪৯
ইমেইল: themailbdnews@gmail.com
ঠিকানা: ১০২/ক, রোড নং-০৪, পিসি কালচার হাউজিং সোসাইটি, শ্যামলী, ঢাকা-১২০৭

নিউজরুম: +৮৮০ ১৩১৪-৫২৪৭৪৯
জরুরী প্রয়োজন অথবা টেকনিক্যাল সমস্যা: +৮৮০ ১৮৩৩-৩৭৫১৩৩

© ২০২৬ Themailbd.com. Designed by themailbd.com.
Exit mobile version