মোঃ বাবুল হোসেন, জয়পুরহাট জেলা প্রতিনিধিঃ
জয়পুরহাটে মাদক মামলায় জাইদুল ইসলাম নামে একজনের যাবজ্জীবন কারাদÐের আদেশ দিয়েছে আদালত। এছাড়া তাকে ১০ হাজার টাকা জরিমানা করা হয়। সোমবার বিকেলে জয়পুরহাট স্পেশাল ট্রাইব্যুনাল-৫ আদালতের বিচারক আব্বাস উদ্দীন এ রায় দেন।

দন্ডপ্রাপ্ত জাইদুল ইসলাম পাঁচবিবি উপজেলার জয়হার গ্রামের মৃত লোকমান মন্ডলের ছেলে।

মামলার বিবরই দিয়ে রাস্ট্র পক্ষের আইনজীবি নৃপেন্দ্রনাথ মন্ডল জানান, ২০১৯ সালের ২০ এপ্রিল পাঁচবিবি উপজেলার কুসুম্বা ইউনিয়নের আবারপাড়া এলাকায় মাদক ক্রয়-বিক্রয় হচ্ছে এমন গোপন সংবাদ আসে জয়পুরহাট র‌্যাবের কাছে।

এমন সংবাদে র‌্যাব সেখানে অভিযান চালিয়ে বস্তার মধ্যে থাকা ৯৯ বোতল ফেনসিডিলসহ জাইদুলকে গ্রেপ্তার করে। এ ঘটনায় সেদিনই র‌্যাবের পক্ষ থেকে পাঁচবিবি থানায় একটি মামলা দায়ের করা হয়। পরে আদালতের জামিন পাওয়ার পর থেকে জাইদুল পলাতক রয়েছেন। এ মামলার দীর্ঘ শুনানি শেষে ওই আদালতের বিচারক আজ এ রায় দেন। তবে দÐপ্রাপ্ত আসামী জাইদুল পলাতক রয়েছেন।

Share.
Leave A Reply

মোঃ আব্দুল আওয়াল হিমেল
প্রকাশক ও সম্পাদক 
দ্যা মেইল বিডি ডট কম
মোবাইল: +৮৮০ ১৩১৪-৫২৪৭৪৯
ইমেইল: themailbdnews@gmail.com
ঠিকানা: ১০২/ক, রোড নং-০৪, পিসি কালচার হাউজিং সোসাইটি, শ্যামলী, ঢাকা-১২০৭

নিউজরুম: +৮৮০ ১৩১৪-৫২৪৭৪৯
জরুরী প্রয়োজন অথবা টেকনিক্যাল সমস্যা: +৮৮০ ১৮৩৩-৩৭৫১৩৩

© ২০২৬ Themailbd.com. Designed by themailbd.com.
Exit mobile version