নাদিম হোসেন
চাঁপাইনবাবগঞ্জ প্রতিনিধি

জাতির পিতা বঙ্গবন্ধু কন্যা, মাননীয় প্রধানমন্ত্রী শেখ হাসিনা সরকারের তিন মেয়াদের উন্নয়ন তুলে ধরে চাঁপাইনবাবগঞ্জের শিবগঞ্জে উঠান বৈঠক করেছেন ৪৩- চাঁপাইনবাবগঞ্জ-১( শিবগঞ্জ) আসনে নৌকার মনোনয়ন প্রত্যাশী শিবগঞ্জ উপজেলা আওয়ামী লীগের সিনিয়র সহ-সভাপতি মোহাম্মদ নাজমুল হক।

রবিরার বিকালে শিবগঞ্জ উপজেলার দাইপুখুরিয়া ইউনিয়নে আড়গাড়া হাট এলাকায় স্থানীয় আওয়ামী লীগ নেতা কর্মীদের আয়োজনে এক উঠান বৈঠকে মেট্রোরেল,উড়ালসড়ক,পদ্মাসেতু, বঙ্গবন্ধু ট্যানেল সহ সরকারের দৃশ্যমান উন্নয়ন তুলে ধরে আগামী দ্বাদশ জাতীয় সংসদ নির্বাচনের নৌকায় ভোট দেওয়ার আহবান জানান।

এসময় উপস্থিত ছিলেন, দাইপুখুরিয়া ইউনিয়ন আওয়ামী লীগের সভাপতি এ কে এম আজমুল হক বাদশা,সাধারণ সম্পাদক আবু জাফর লালান , আওয়ামী লীগ নেতা আমিনুল ইসলাম লালু, ওয়ার্ড আওয়ামী লীগের সাধারণ সম্পাদক আঃ সামাদ,সাবেক মেম্বার খাইরুল ইসলাম, শাহবাজপুর ইউনিয়ন আওয়ামীলীগের উপদেষ্টা শফিউর রহমান টানু, যুবলীগের যুগ্ম সাধারণ সম্পাদক মোঃ মেরাজুল ইসলাম, শিবগঞ্জ উপজেলা মৎসজীবি লীগের সহ-সভাপতি শাহাদাত হোসেন সহ ছাত্রলীগের নেতৃবৃন্দ।

মোহাম্মদ নাজমুল হক বলেন, শেখ হাসিনার সরকার উন্নয়নের সরকার, শেখ হাসিনার সরকার জনবান্ধব সরকার। আওয়ামী লীগ ক্ষমতায় থাকলে সবাই নিরাপদ, শান্তি ও স্বস্তিতে থাকে, দেশও এগিয়ে যায়। জননেত্রী শেখ হাসিনার উন্নয়নের ধারা অব্যাহত রাখতে তাকে চতুর্থবারের মতো নৌকায় ভোট দেয়ার আহ্বান জানান, তিনি আরও বলেন , আওয়ামী লীগ সরকার এ দেশের মানুষের ভাগ্য উন্নয়নে কাজ করছেন। তাই দেশের উন্নয়নের অগ্রযাত্রা অব্যাহত রাখতে আগামী নির্বাচনে নৌকায় ভোট দিয়ে আবারও শেখ হাসিনাকে প্রধানমন্ত্রী করতে সবার প্রতি আহ্বান জানান তিনি।

Share.
Leave A Reply

মোঃ আব্দুল আওয়াল হিমেল
প্রকাশক ও সম্পাদক 
দ্যা মেইল বিডি ডট কম
মোবাইল: +৮৮০ ১৩১৪-৫২৪৭৪৯
ইমেইল: themailbdnews@gmail.com
ঠিকানা: ১০২/ক, রোড নং-০৪, পিসি কালচার হাউজিং সোসাইটি, শ্যামলী, ঢাকা-১২০৭

নিউজরুম: +৮৮০ ১৩১৪-৫২৪৭৪৯
জরুরী প্রয়োজন অথবা টেকনিক্যাল সমস্যা: +৮৮০ ১৮৩৩-৩৭৫১৩৩

© ২০২৬ Themailbd.com. Designed by themailbd.com.
Exit mobile version