ইয়েমেনে আল কায়দার হাত থেকে অপহৃত বাংলাদেশের লেফটেন্যান্ট কর্নেল (অব.) একেএম সুফিউল আনামসহ পাঁচ কর্মকর্তার মুক্তিতে সন্তোষ প্রকাশ করেছেন জাতিসংঘের মহাসচিব অ্যান্তোনিও গুতেরেস।

শুক্রবার জাতিসংঘের মহাসচিব এক বিবৃতিতে এ বিষয়ে সন্তোষ প্রকাশ করেন।

বিবৃতিতে মহাসচিব বলেন, আশা করছি তারা সবাই সুস্থ আছেন। স্বস্তি পেয়েছি যে, তাদের পরিবারের উদ্বেগের অবসান হলো।

জাতিসংঘ মহাসচিবের ডেপুটি মুখপাত্র ফারহান হক এতে বলেন, অপহরণ একটি অমানবিক ও বড় অপরাধ। ইয়েমেনে এখনো যারা বন্দি ও অপহরণের শিকার হয়ে আছেন তাদের ও পরিবারের সঙ্গে সংহতি প্রকাশ করেছেন গুতেরেস।

Share.
Leave A Reply

মোঃ আব্দুল আওয়াল হিমেল
প্রকাশক ও সম্পাদক 
দ্যা মেইল বিডি ডট কম
মোবাইল: +৮৮০ ১৩১৪-৫২৪৭৪৯
ইমেইল: themailbdnews@gmail.com
ঠিকানা: ১০২/ক, রোড নং-০৪, পিসি কালচার হাউজিং সোসাইটি, শ্যামলী, ঢাকা-১২০৭

নিউজরুম: +৮৮০ ১৩১৪-৫২৪৭৪৯
জরুরী প্রয়োজন অথবা টেকনিক্যাল সমস্যা: +৮৮০ ১৮৩৩-৩৭৫১৩৩

© ২০২৬ Themailbd.com. Designed and developed by Saizul Amin.
Exit mobile version