বিরোধী গোষ্ঠীর হামলায় সিরিয়ার পূর্বাঞ্চলীয় এলাকা ওয়ার টর্নে সেনাবাহিনীর ২৩ সদস্য নিহত হয়েছেন। এ ঘটনায় আহত হয়েছে আরও ১০ সেনা সদস্য। শুক্রবার এ তথ্য জানায় মনিটর। দায়েশ নামের এ গোষ্ঠী তাদের অস্তিত্ব জানান দিতেই এ হামলা চালিয়েছে বলে ধারণা করা হচ্ছে।

সৈন্যবাহী বাসে সশস্ত্র জঙ্গিরা হামলা চালালে হতাহতের এ ঘটনা ঘটে। শুক্রবার সিরিয়ান অবজারভেটরি ফর হিউম্যান রাইটস জানিয়েছে, ইরাক সীমান্ত ঘেঁষা দেইর আজ জর প্রদেশে মায়াদিন শহরের কাছে মরুভূমির সড়কে বাসটি চলার সময় এ হামলার ঘটনা ঘটে। খবর আলজাজিরা।

ব্রিটেনভিত্তিক পর্যবেক্ষক সংস্থাটি বলছে, ২০১৯ সালে পরাজিত হয়ে এই অঞ্চলে আত্মগোপনে থাকা ইসলামিক স্টেটসের (আইএসআইএল) সদস্যরা হামলার ঘটনাটি ঘটিয়েছে। সশস্ত্র সদস্যরা বাসটি ঘিরে গুলি করতে শুরু করে।

সিরিয়া সরকার বা সিরিয়ার সেনাবাহিনী এ নিয়ে এখনো কোনো মন্তব্য করেনি।

সিরিয়ান অবজারভেটরি ফর হিউম্যান রাইটস জানায়, গোষ্ঠীটি সেনাবাহিনীর একটি বাসকে লক্ষ্য করে এ হামলা চালায়। হামলার পর থেকে বহু সৈন্য নিখোঁজ রয়েছে বলেও জানায় সংস্থাটি। সিরিয়ার রাষ্ট্রীয় মিডিয়ার খবরে এ হামলার ঘটনা নিশ্চিত করা হয়েছে। গত সপ্তাহে দায়েশের হামলায় সরকারপন্থী ১০ জন সেনাবাহিনীর সদস্য নিহত হয়। দেশটির রাক্কা প্রদেশে এ ঘটনা ঘটে। এ ছাড়া একটি তেলের ট্যাংকারকে লক্ষ্য করে হামলা চালায় এই গোষ্ঠীটি, এতে প্রায় ৭ জন সৈন্য নিহত হয়।

Share.
Leave A Reply

মোঃ আব্দুল আওয়াল হিমেল
প্রকাশক ও সম্পাদক 
দ্যা মেইল বিডি ডট কম
মোবাইল: +৮৮০ ১৩১৪-৫২৪৭৪৯
ইমেইল: themailbdnews@gmail.com
ঠিকানা: ১০২/ক, রোড নং-০৪, পিসি কালচার হাউজিং সোসাইটি, শ্যামলী, ঢাকা-১২০৭

নিউজরুম: +৮৮০ ১৩১৪-৫২৪৭৪৯
জরুরী প্রয়োজন অথবা টেকনিক্যাল সমস্যা: +৮৮০ ১৮৩৩-৩৭৫১৩৩

© ২০২৬ Themailbd.com. Designed by themailbd.com.
Exit mobile version