মোঃ শামীম আলম, মোহনগঞ্জ প্রতিনিধি: নেত্রকোনার মোহনগঞ্জে চোরাই গরুসহ তিন চোরকে গ্রেফতার করেছে পুলিশ। মঙ্গলবার (৮ আগস্ট) ভোরে তাদের মোহনগঞ্জ পৌরশহর থেকে তাদের গ্রেফতার করা হয়। পরে তাদের দেওয়া তথ্যে চুরি হওয়া গরুগুলো উদ্ধার করা হয়। গ্রেফতাররা হলেন—উপজেলার শেওড়াতলী গ্রামের রোকন মিয়ার ছেলে রনি মিয়া (২৮), নাগডরা গ্রামের রাজধর মিয়ার ছেলে জুয়েল মিয়া ওরফে বাবু (২০) ও বারহাট্টা উপজেলার আশিয়ল গ্রামের মো. হাশিম উদ্দিনের ছেল হিমেল মিয়া (২২)। পুলিশ জানায়, গত রোববার দিবাগত রাতে উপজেলার বড় বেথাম গ্রামের বাচ্চু খাঁর গোয়াল ঘর থেকে দুটি বকরা গরু চুরি হয়। এ ঘটনায় পারদিন থানায় লিখিত অভিযোগ করেন বাচ্চু খাঁ। অভিযোগ পেয়ে গরু উদ্ধারে নামে পুলিশ। পরে সোমবার দিবাগত রাত সাড়ে তিনটার দিকে মোহনগঞ্জ পৌরশহরের মাইলোড়া মোড়ে রনি ও হিমেলকে একত্রে ঘুরতে দেখে তাদের সন্দেহ হলে জিজ্ঞাসাবাদ করে পুলিশ। এক পর্যায়ে গরু চুরির বিষয়টি স্বীকার করে। তাদের অপর সঙ্গী জুয়েল মিয়ার বাড়ি নাগড়রা গ্রামে গরুগুলো আছে বলে জানায়। পরে ভোর সাড়ে পাঁচটায় গিয়ে জুয়েলকে জিজ্ঞাসাবাদ করলে গুরুগুলো তার গোয়ালে আছে বলে স্বীকার করে। পরে গরুগুলো উদ্ধার করার পাশাপাশি ওই তিনজনকে গ্রেফতার করা হয়। অভিযান পরিচালনাকারী মোহনগঞ্জ থানার উপপরিদর্শক (এসআই) কানাই লাল চক্রবর্তী জানান, রনি ও হিমেল চিহ্নিত গরু চোর চক্রের সদস্য। উপজেলায় অনেক গরু চুরির সঙ্গে তাদের সম্পৃক্ততা রয়েছে বলে তদন্ত করে পাওয়া গেছে। এর আগেও রনি গরু চুরির মামলায় জেল খেটেছে। এদিকে জুয়েল মিয়া চোরাই গরু অল্প মূল্যে কিনে বিভিন্ন বাজারে বিক্রি করার তথ্য জানা গেছে। এ কাজে তাদের সঙ্গে জড়িত আরও কারা রয়েছে এ তথ্য জানতে রিমান্ড আবেদন করা হবে বলেও জানান তিনি। মোহনগঞ্জ থানার ভারপ্রাপ্ত কর্মকর্তা (ওসি) মো. রফিকুল ইসলাম এ তথ্য নিশ্চিত করে বলেন, মঙ্গলবার দুপুরে তাদের আদালতে পাঠানো হয়েছে।
ব্রেকিং নিউজ
- দেশের বিভিন্ন স্থানে বৃষ্টির পূর্বাভাস
- শিকলমুক্ত গণতান্ত্রিক দেশ গড়তে প্রাতিষ্ঠানিক কাঠামো তৈরি করতে চায় সরকার : তথ্যমন্ত্রী
- সেমিকন্ডাক্টর শিল্পের বিকাশে পোশাক খাতের মতো প্রণোদনার পরিকল্পনা সরকারের
- দিল্লিতে গণমাধ্যমের সঙ্গে ক্ষমতাচ্যুত শেখ হাসিনার আলাপচারিতা নিয়ে ক্ষুব্ধ ঢাকা
- জাতিসংঘে জুলাই গণঅভ্যুত্থান দিবস পালিত
- রাষ্ট্রপতি নির্বাচনের ভোট গ্রহণ ২০ আগস্ট
- প্রধানমন্ত্রীর সভাপতিত্বে নদী ও খালপাড় রক্ষায় বিন্না ঘাসের ব্যবহার নিয়ে সভা
- নদী দূষণ রোধে সমন্বিত পদক্ষেপ গ্রহণে অবহেলার কোনো সুযোগ নেই : প্রধানমন্ত্রী



