রুহুল আমিন, ডিমলা(নীলফামারী) বাংলাদেশ তরুণ কলাম লেখক ফোরাম জাতীয় বিশ্ববিদ্যালয় শাখার ২০২২-২৩ কার্যবর্ষের বর্ষসেরা লেখক হয়েছেন নীলফামারীর ডিমলা উপজেলার তরুণ লেখক ও জয়পুরহাট সরকারি কলেজের প্রাণিবিদ্যা বিভাগের চতুর্থ বর্ষের শিক্ষার্থী রাশেদুজ্জামান রাশেদ। সারাদেশে কলেজ ও বিশ্ববিদ্যালয়ের শিক্ষার্থীদের নিয়ে গঠিত তরুণ কলাম লেখক ফোরামে লেখকের মধ্যে জাতীয় বিশ্ববিদ্যালয় থেকে সেরা লেখক নির্বাচিত হয়েছেন জয়পুরহাটের তরুণ লেখক রাশেদুজ্জামান রাশেদ। সেরা তিন লেখকের অন্য দু’জন হচ্ছেন, রাজশাহী কলেজের শিক্ষার্থী শাকিবুল হাসান ও চট্টগ্রাম কলেজের শিক্ষার্থী মোহাম্মদ রায়হান উদ্দিন। সোমবার (৭ আগস্ট) রাত ৮ টায় অনলাইন জুম মিটিং এ বাংলাদেশ তরুণ কলাম লেখক ফোরাম জাতীয় বিশ্ববিদ্যালয় শাখার সমাপনী ও বর্ষসেরা পুরস্কার ঘোষণা অনুষ্ঠান অনুষ্ঠিত হয়। অনুষ্ঠানে আজহার মাহমুদের সভাপতিত্বে, ইসরাত জাহানের সঞ্চালনায় প্রধান অতিথি হিসেবে উপস্থিত ছিলেন বাংলাদেশ তরুণ কলাম লেখক ফোরামের প্রতিষ্ঠা জাহানুর ইসলাম, সাবেক কেন্দ্রীয় কমিটির সভাপতি নেজাম উদ্দিন, সাবেক কেন্দ্রীয় কমিটির সাধারণ সম্পাদক ইসরাফিল আলম রাফিল, কেন্দ্রীয় কমিটির সভাপতি মাহদী হাসান মজুমদার, সাধারণ সম্পাদক এস এ এইচ ওয়ালিউল্লাহ প্রমূখ। উল্লেখ্য, ‘সুপ্ত প্রতিভা বিকশিত হোক লেখনীর ধারায়’ এই প্রতিপাদ্যকে সামনে রেখে ২০১৮ সালের ২৩ জুলাই যাত্রা শুরু করে বাংলাদেশ তরুণ কলাম লেখক ফোরাম। সারাদেশে কলেজে এই সংগঠনের কার্যক্রম চলমান রয়েছে। তরুণ লেখকদের পরামর্শ প্রদান, পত্রিকায় লেখা প্রকাশে সহযোগিতা করাসহ সংগঠনটি লেখালেখি বিষয়ক সভা, সেমিনার ও কর্মশালার আয়োজন করে থাকে।
ব্রেকিং নিউজ
- চোরাচালানের প্রতিবেদন প্রকাশেই কি খুন হলেন সাংবাদিক আলিফ?
- নেত্রকোনায় হাত-পা বাঁধা অবস্থায় মিশুকচালক রুকনের মরদেহ উদ্ধার
- বইয়ের প্রলোভনে ছাত্রীকে যৌন নিপীড়ন, কেন্দুয়ায় অভিযুক্ত দপ্তরি
- দুর্গাপুরে পুলিশের তল্লাশি: ইয়াবাসহ যুবক পুলিশের জালে
- কৃষিতে অসামান্য অবদান: নেত্রকোনায় ২৫ নারীকে সম্মাননা
- নেত্রকোনায় ইয়াবা পাচারের অভিনব ছক ফাঁস, বই কেটে লুকানো ছিল মাদক
- কালভার্ট নির্মাণ শেষ, দেড় মাসেও নেই সংযোগ সড়ক
- তিস্তায় পাথর লুট, জব্দ ২৫ হাজার সিএফটি




