ম.ব.হোসাইন নাঈম, স্টাফ রিপোর্টার নোয়াখালীর সেনবাগে এক রেস্তোরাঁ ব্যবসায়ীকে কুপিয়ে হত্যা করেছে দুর্বৃত্তরা। তবে তাৎক্ষণিক পুলিশ এ হত্যাকান্ডের কোন কারণ জানাতে পারেনি। সোমবার (৭ আগস্ট) দুপুরের দিকে মরদেহ ময়না তদন্তের জন্য ২৫০ শয্যা বিশিষ্ট নোয়াখালী জেনারেল হাসপাতালে পাঠানো হয়। এর আগে, রোববার দিবাগত রাত ৩টার দিকে উপজেলার ডুমুরুয়া ইউনিয়নের হরিণকাটা গ্রামে এ ঘটনা ঘটে। নিহত মহিন উদ্দিন (৪৫) উপজেলার ডুমুরুয়া ইউনিয়নের ৪নম্বর ওয়ার্ডের হরিণকাটা গ্রামের ফকির বাড়ির মৃত রুহুল আমিনের ছেলে। চট্রগ্রামে তিনি নিজের একটি রেস্তোরাঁ চালাতেন। পুলিশ ও স্থানীয় সূত্রে জানা যায়, নিহত মিজান পেশায় একজন রোস্তোরাঁ ব্যবসায়ী ছিল। গত ৩-৪ দিন আগে তিনি চট্রগ্রাম থেকে নিজের বাড়িতে আসেন। গতকাল রোববার রাত ১১টার দিকে তিনি মুঠোফোনে কথা বলতে বলতে ঘর থেকে বের হয়ে হয়ে যান। রাত ৩টার দিকে তার স্ত্রী ঘুম থেকে উঠে দেখেন স্বামী ঘরে নেই। এরপর তিনি ঘরের সামনে গিয়ে দেখেন স্বামী গুরুত্বর আহত অবস্থায় ঘরের সামনে কাতরাচ্ছেন। পরে তার শৌরচিৎকারে বাড়ির লোকজন এসে তার স্বামীকে উদ্ধার করে প্রথমে সেনবাগ উপজেলা স্বাস্থ্য কমপ্লেক্সে নিয়ে যায়। সেখানে ডাক্তার না থাকায় তাকে আরেকটি প্রাইভেটে হাসপাতালে নেওয়া হয়। ওই হাসপাতাল থেকে তাকে নোয়াখালী জেলা শহরের প্রাহিম হসপিটালে নিয়ে গেলে কর্তব্যরত চিকিৎসক তাকে মৃত ঘোষণা করে। ধারণা করা হচ্ছে, দুর্বৃত্তরা তাকে কুপিয়ে গুরুত্বর জখম করে রাতের অন্ধকারের তার ঘরের সামনে রেখে যায়। সেনবাগ থানার ভারপ্রাপ্ত কর্মকর্তা (ওসি) ইকবাল হোসেন পাটোয়ারী বলেন, খবর পেয়ে পুলিশ ঘটনাস্থলে রয়েছে। নিহতের শরীরের একটি ধারালো অস্ত্রের আঘাত রয়েছে। হত্যার রহস্য উদঘাটনে পুলিশ চেষ্টা চালিয়ে যাচ্ছে। মরদেহ উদ্ধার করে ময়না তদন্তের জন্য ২৫০শয্যা বিশিষ্ট নোয়াখালী জেনারেল হাসপাতালের মর্গে পাঠানো হয়েছে।
ব্রেকিং নিউজ
- কর্ণফুলী টানেনের লোকসান কমাতে ৩৩৬ কোটির বিকল্প সড়ক
- গণমাধ্যমের স্বাধীনতা নিশ্চিত করতে সরকার বদ্ধপরিকর : তথ্যমন্ত্রী
- তুরস্কে বাংলাদেশের রপ্তানি বেড়েছে ১০০ শতাংশের বেশি
- শিক্ষকদের দক্ষতা উন্নয়নে সরকারের ‘একগুচ্ছ’ পরিকল্পনা
- সবার জন্য নিরাপদ ও টেকসই বাসস্থান নিশ্চিতে সরকার দৃঢ়প্রতিজ্ঞ : প্রধানমন্ত্রী
- ৪,৫৮৬ ইউনিয়নে মা-শিশু সহায়তা কর্মসূচির আওতায় বাছাই করা হবে নতুন উপকারভোগী
- আবাসন মেলার উদ্বোধন করেছেন প্রধানমন্ত্রী
- দীর্ঘমেয়াদি জ্বালানি নিরাপত্তায় দেশব্যাপী সৌরবিদ্যুৎ স্থাপনে মহাপরিকল্পনা


