তিমির বনিক,মৌলভীবাজার প্রতিনিধি: ভারমুক্ত হলেন শ্রীমঙ্গল উপজেলা আওয়ামী লীগের শীর্ষ নেতার। এখন পূর্ণ সাধারণ সম্পাদকের দায়িত্ব পেয়েছেন। ভারমুক্ত নেতা হলেন মৌলভীবাজারেরর শ্রীমঙ্গল উপজেলা আওয়ামী লীগের ভারপ্রাপ্ত সাধারণ সম্পাদক জগৎ জ্যোতি ধর শুভ্র। এখন থেকে পূর্ণ সাধারণ সম্পাদক হিসাবে দায়িত্ব পালন করবেন। রোববার (৬ আগস্ট) গণভবনে অনুষ্ঠিত বাংলাদেশ আওয়ামী লীগের বিশেষ বর্ধিত সভায় ভারমুক্ত ঘোষণা করেছেন দলীয় সভাপতি ও প্রধানন্ত্রী শেখ হাসিনা। সভায় উপস্থিত একাধিক সূত্র জানিয়েছে, দেশের কোন এক জেলার একজন ভারপ্রাপ্ত সাধারণ সম্পাদক তাকে ভারমুক্ত ঘোষণা করে পূর্ণ সাধারণ সম্পাদকের মর্যাদা দেয়ার আহ্বান জানালে দলীয় সভাপতি, প্রধানমন্ত্রী শেখ হাসিনা সভায় উপস্থিত প্রত্যেক ভারপ্রাপ্ত সভাপতি ও সাধারণ সম্পাদককে ভারমুক্ত ঘোষণা করে পূর্ণ সভপতি ও সাধারণ সম্পাদক ঘোষণা করেন। তাঁর এই ঘোষণাকে হাততালি দিয়ে স্বাগত জানান উপস্থিত নেতৃবৃন্দ। রোববার সকাল সাড়ে ১০টায় গণভবনে শুরু হওয়া বিশেষ বর্ধিত সভায় আওয়ামী লীগের কেন্দ্রীয় নেতৃবৃন্দসহ সারাদেশের প্রতিটি জেলা, মহানগর, উপজেলা ও পৌর আওয়ামী লীগের সভাপতি ও সাধারণ সম্পাদক অংশগ্রহণ করেন। মূলতঃ মাঠ পর্যায়ে কাজ করা আওয়ামী লীগ নেতাকর্মীদের মনোবল আরও দৃঢ় ও চাঙা করতে এই বিশেষ বর্ধিত সভা আহ্বান করে আওয়ামী লীগ।
ব্রেকিং নিউজ
- বৈধ অভিবাসনের পথ প্রশস্ত করতে আইওএমের সহযোগিতা চান শামা
- আসুন সকলে মিলে দেশটাকে পরিষ্কার ও সুন্দর রাখি : প্রধানমন্ত্রী
- নাগরপুরে প্রায় ৪ কোটি টাকার সেতু নির্মাণ অ্যাপ্রোচ সড়ক না থাকায় দুর্ভোগে ১৫ গ্রামের মানুষ
- সাপাহারে প্রেসিডেন্ট ডায়াগনস্টিক সেন্টারের গ্র্যান্ড ওপেনিং অনুষ্ঠিত
- সাংবাদিক আবেদ মাহমুদ চৌধুরীর স্মরণসভা
- আটপাড়ায় ‘হাসিনা বানু ডায়াগনস্টিক অ্যান্ড কনসালটেশন সেন্টার’-এর শুভ উদ্বোধন:
- ডিমলায় বুড়ি তিস্তা নদীর বাঁধ সংস্কার কাজের শুভ উদ্বোধন করলেন এমপি সাত্তার
- এমপিও শিক্ষকদের বদলি শুরু, প্রথমে ডিমলার সন্তান কুমিল্লার শিক্ষক খাইরুলের বদলি


