কে. এম. সাখাওয়াত হোসেন : পুলিশ-ম্যাজিস্ট্রেসি কনফারেন্স পুলিশসহ অংশীদারী সব প্রতিষ্ঠানের সঙ্গে ম্যাজিস্ট্রেটদের সেতুবন্ধন সৃষ্টি করে এবং ন্যায়-বিচার নিশ্চিত করার পথে বিভিন্ন প্রতিবন্ধকতা দূর হবে। বিচার বিভাগের অংশীদারের সঙ্গে আলাপ-আলোচনার মাধ্যমে সাধারণ মানুষের বিচার পাওয়ার অধিকার নিশ্চিত করা সহজ হবে।

নেত্রকোনা জেলা জজ আদালত সম্মেলন কক্ষে শনিবার (৫ আগস্ট) আয়োজিত পুলিশ-ম্যাজিস্ট্রেসি সম্মেলনে সভাপতির বক্তব্যে চীফ জুডিসিয়াল ম্যাজিস্ট্রেট মোশতাক আহাম্মদ এসব কথা বলেন।

কনফারেন্সে অতিরিক্ত চীফ জুডিসিয়াল ম্যাজিস্ট্রেট মো. কামাল হোসেন, সিনিয়র জুডিসিয়াল ম্যাজিস্ট্রেট বেগম আশরাফুন নাহার, সিনিয়র জুডিসিয়াল ম্যাজিস্ট্রেট মাসুম মিয়া, সিনিয়র জুডিসিয়াল ম্যাজিস্ট্রেট শাহাদাত হোসেন, জুডিসিয়াল ম্যাজিস্ট্রেট রিমি সাহা, জুডিসিয়াল ম্যাজিস্ট্রেট মো. মঞ্জুরুল ইসলাম, জুডিসিয়াল ম্যাজিস্ট্রেট শাহরিয়ার শামস্, জুডিসিয়াল ম্যাজিস্ট্রেট কামাল হোসেন, জুডিসিয়াল ম্যাজিস্ট্রেট সাইমুন আল ইসলাম, জুডিসিয়াল ম্যাজিস্ট্রেট তনিমা রহমান, জুডিসিয়াল ম্যাজিস্ট্রেট বেগম নুসরাত জাহান, অতিরিক্ত জেলা ম্যাজিস্ট্রেট, অতিরিক্ত পুলিশ সুপার, সদর সার্কেলের সহকারী পুলিশ সুপার, জেলা গোয়েন্দা কর্মকর্তাসহ সকল থানার প্রতিনিধি, সিভিল সার্জন প্রতিনিধি, আধুনিক সদর হাসপাতালের তত্ত্বাবধায়ক, আবাসিক মেডিক্যাল অফিসার, পুলিশ ব্যুরো অব ইনভেষ্টিকেশন (পিবিআই)’র অতিরিক্ত পুলিশ সুপার, জেল সুপার, মাদকদ্রব্য নিয়ন্ত্রণ অধিদপ্তরের পরিচালক উপস্থিত থেকে মুক্ত আলোচনায় অংশ নিয়ে মতামত প্রদান করেন।

Share.
Leave A Reply

মোঃ আব্দুল আওয়াল হিমেল
প্রকাশক ও সম্পাদক 
দ্যা মেইল বিডি ডট কম
মোবাইল: +৮৮০ ১৩১৪-৫২৪৭৪৯
ইমেইল: themailbdnews@gmail.com
ঠিকানা: ১০২/ক, রোড নং-০৪, পিসি কালচার হাউজিং সোসাইটি, শ্যামলী, ঢাকা-১২০৭

নিউজরুম: +৮৮০ ১৩১৪-৫২৪৭৪৯
জরুরী প্রয়োজন অথবা টেকনিক্যাল সমস্যা: +৮৮০ ১৮৩৩-৩৭৫১৩৩

© ২০২৬ Themailbd.com. Designed by themailbd.com.
Exit mobile version