বাংলাদেশ ওয়ানডে ক্রিকেট দলের অধিনায়কত্ব ছেড়ে দিয়েছেন তামিম ইকবাল খান।

আগে থেকেই জানা ছিলো আজ (বৃহস্পতিবার) বাংলাদেশ ক্রিকেটের বোর্ডের (বিসিবি) সঙ্গে বৈঠকে বসবেন তামিম ইকবাল। বেশ গোপনীয়তার পর রাত ৮ টায় বিসিবি সভাপতি নাজমুল হাসান পাপনের গুলশানের বাসভবনে বৈঠক শুরু হয়। বৈঠক শেষে সংবাদ সম্মেলনে অধিনায়কত্ব ছাড়ার কথা জানিয়েছেন তামিম।

বৃহস্পতিবার (৩ আগস্ট) নাজমুল হাসান পাপন ও বিসিবির অপারেশন্স কমিটির চেয়ারম্যান জালাল ইউনুসের সঙ্গে বৈঠক শেষে এ কথা বলেছেন তিনি।

ইনজুরির কারণে প্রায়ই ম্যাচ মিস করেন তামিম। এ বিষয়টি বিবেচনায় নিয়েই অধিনায়কত্ব ছাড়ার সিদ্ধান্ত নিয়েছেন তামিম। বৈঠক শেষে সাংবাদিকদের সঙ্গে সংবাদ সম্মেলনে তিনি বলেন, দেখেন, পাপন ভাই আর জালাল ভাইয়ের সঙ্গে মিটিংয়ে আমি এ কথাটাই বলেছি। আমার পক্ষে ওয়ানডের অধিনায়ক না থাকাটাই হবে ভালো সিদ্ধান্ত।

ওয়ানডে অধিনায়কত্ব ছাড়ার পাশাপাশি বৈঠক শেষে আরেকটা গুরুত্বপূর্ণ তথ্য জানা গেছে। এশিয়া কাপে তামিম ইকবালের খেলা নিয়ে শঙ্কা ছিল। শেষ পর্যন্ত শঙ্কাই সত্যি হলো। পাকিস্তান ও শ্রীলঙ্কায় অনুষ্ঠিতব্য আসরে খেলতে পারবেন না তামিম ইকবাল। এ তথ্য জানিয়েছেন জালাল ইউনুস চৌধুরী।

এশিয়া কাপে না খেললেও ওয়ানডে বিশ্বকাপে ঠিকই দেখা যাবে তামিমকে। সাম্প্রতিক সময়ে চোটে ভুগলেও টিম ম্যানেজমেন্ট আশা করছে, তামিম বিশ্বকাপের আগেই পুরোপুরি ফিট হয়ে উঠবেন।

Share.
Leave A Reply

মোঃ আব্দুল আওয়াল হিমেল
প্রকাশক ও সম্পাদক 
দ্যা মেইল বিডি ডট কম
মোবাইল: +৮৮০ ১৩১৪-৫২৪৭৪৯
ইমেইল: themailbdnews@gmail.com
ঠিকানা: ১০২/ক, রোড নং-০৪, পিসি কালচার হাউজিং সোসাইটি, শ্যামলী, ঢাকা-১২০৭

নিউজরুম: +৮৮০ ১৩১৪-৫২৪৭৪৯
জরুরী প্রয়োজন অথবা টেকনিক্যাল সমস্যা: +৮৮০ ১৮৩৩-৩৭৫১৩৩

© ২০২৬ Themailbd.com. Designed by themailbd.com.
Exit mobile version