উগান্ডার ভিক্টোরিয়া হ্রদে একটি ওভারলোড নৌকাডুবির ঘটনায় অন্তত ২০ জন মারা গেছে এবং পাঁচজন নিখোঁজ রয়েছে।

পূর্ব আফ্রিকার দেশ উগান্ডায় নৌকা ডুবে কমপক্ষে ২০ জনের মৃত্যু হয়েছে। এখনও নিখোঁজ রয়েছেন ৫ জন। ডুবে যাওয়া নৌকাটিতে তাজা খাবার ও মাছ বহন করা হচ্ছিল এবং ধারণক্ষমতার চেয়ে অতিরিক্ত পণ্য বোঝাই ছিল। বুধবার (২ আগস্ট) এক প্রতিবেদনে এই তথ্য জানিয়েছে কাতারভিত্তিক সংবাদমাধ্যম আল জাজিরা।

প্রতিবেদনে বলা হয়েছে, উগান্ডার ভিক্টোরিয়া হ্রদে ওভারলোডেড নৌকাডুবির ঘটনায় অন্তত ২০ জন মারা গেছেন এবং পাঁচজন নিখোঁজ হয়েছেন। পুলিশ জানিয়েছে, বুধবার স্থানীয় সময় ভোর ৫টায় দুর্ঘটনাটি ঘটে এবং সেসময় নৌকাটি কাঠকয়লা, তাজা খাবার এবং মাছ বহন করছিল।

আগে টুইটার নামে পরিচিত সোশ্যাল মিডিয়া প্ল্যাটফর্ম এক্সে দেওয়া এক বার্তায় পুলিশ জানিয়েছে, ‘ওভারলোডিং এবং খারাপ আবহাওয়ার জন্য নৌকাডুবির এই ঘটনা ঘটেছে।’
দুর্ঘটনার পর নয় যাত্রীকে উদ্ধার করা হয়েছে উল্লেখ করে পুলিশ আরও জানিয়েছে, নিখোঁজদের উদ্ধারের চেষ্টা চলছে।

পুলিশ বলছে, ‘নৌপথে ভ্রমণের সময় সর্বদা লাইফ জ্যাকেট পরিধান করতে আমরা জনসাধারণের প্রতি আহ্বান জানাচ্ছি এবং একইসঙ্গে নৌযানগুলোতে ধারণক্ষমতার চেয়ে অতিরিক্ত যাত্রী বা পণ্যবোঝাই না করতেও পরামর্শ দিচ্ছি।’

Share.
Leave A Reply

মোঃ আব্দুল আওয়াল হিমেল
প্রকাশক ও সম্পাদক 
দ্যা মেইল বিডি ডট কম
মোবাইল: +৮৮০ ১৩১৪-৫২৪৭৪৯
ইমেইল: themailbdnews@gmail.com
ঠিকানা: ১০২/ক, রোড নং-০৪, পিসি কালচার হাউজিং সোসাইটি, শ্যামলী, ঢাকা-১২০৭

নিউজরুম: +৮৮০ ১৩১৪-৫২৪৭৪৯
জরুরী প্রয়োজন অথবা টেকনিক্যাল সমস্যা: +৮৮০ ১৮৩৩-৩৭৫১৩৩

© ২০২৬ Themailbd.com. Designed by themailbd.com.
Exit mobile version