বৃহস্পতিবার, অক্টোবর ১৫

ইবি প্রতিনিধি-

বিএনপির ভারপ্রাপ্ত চেয়ারম্যান তারেক রহমান ও তাঁর সহধর্মিণী হৃদরোগ বিশেষজ্ঞ ডাক্তার জুবাইদা রহমানকে দুর্নীতি দমন কমিশনের মিথ্যা ও বানোয়াট মামলায় দোষী সাব্যস্ত করা হয়েছে উল্লেখ করে এর তীব্র নিন্দা ও প্রতিবাদ জানিয়েছে ইউনিভার্সিটি টিচার্স অ্যাসোসিয়েশন অব বাংলাদেশের (ইউট্যাব) ইসলামী বিশ্ববিদ্যালয় শাখা।

বুধবার (০২ আগস্ট) সংগঠনটির সভাপতি অধ্যাপক ড. মো. তোজাম্মেল হোসেন ও সাধারণ সম্পাদক অধ্যাপক ড. মোহাম্মদ আবু জাফর খান স্বাক্ষরিত এক বিজ্ঞপ্তিতে এই প্রতিবাদ জানানো হয়।

বিজ্ঞপ্তিতে ইউট্যাবের নেতৃবৃন্দ বলেন, আমরা মনে করি সম্মানিত ব্যক্তিদ্বয়কে রাজনীতি থেকে দূরে রাখার জন্য অসৎ ও বিশেষ উদ্দেশ্য প্রণোদিত হয়ে মামলাটি পরিচালনা করা হয়েছে এবং দ্রুত নিষ্পত্তি করে পূর্ব পরিকল্পিত রায়টি আজ ঘোষণা করা হয়েছে। অনতিবিলম্বে আমরা এই রায় পুনর্বিবেচনার আহ্বান জানাচ্ছি।

Share.

মোঃ আব্দুল আওয়াল হিমেল
প্রকাশক ও সম্পাদক 
দ্যা মেইল বিডি ডট কম
মোবাইল: +৮৮০ ১৩১৪-৫২৪৭৪৯
ইমেইল: themailbdnews@gmail.com
ঠিকানা: ১০২/ক, রোড নং-০৪, পিসি কালচার হাউজিং সোসাইটি, শ্যামলী, ঢাকা-১২০৭

নিউজরুম: +৮৮০ ১৩১৪-৫২৪৭৪৯
জরুরী প্রয়োজন অথবা টেকনিক্যাল সমস্যা: +৮৮০ ১৮৩৩-৩৭৫১৩৩

© ২০২৬ The Mail Bd.. Designed and developed by Saizul Amin.
Exit mobile version