এই প্রথম পর্দায় বাবা সাইফ আলি খান এবং মেয়ে সারা আলি খান। দুজনে মিলে শুটিং করলেন বিজ্ঞাপনে। যেখানে সারাকে পুলিশ অফিসার ও সাইফকে আসামির ভূমিকায় দেখা যায়।

একটি অ্যাপের বিজ্ঞাপনে অভিনয় করেছেন সাইফ এবং সারা। সেখানে দেখা যাচ্ছে- সাইফ অন্য একজনের সঙ্গে গাড়ির বিমা নিয়ে কথা বলছেন। তার পরনে আসামির পোশাক। হঠাৎই সেখানে হাজির হন পুলিশ অফিসার সারা। এসে বলেন, নির্দিষ্ট অ্যাপে তুলনা না করে যেকোনো বিমা করানো উচিত নয়।

সারা লিখেছেন- ‘আমি তো বাবাকে গাড়ির বিমা নেওয়ার নতুন কায়দা শিখিয়ে দিলাম। কারণ কেউ তার বাবাকে নতুন কিছু শেখানোর জন্য কখনো খুব ছোট হন না।’ তার এই মন্তব্যে যারপরনাই হেসেছেন ভক্তরাই।

সাইফ আলি খানের প্রথম স্ত্রী অমৃতা সিংহ। তাদের বিয়ে বেশি দিন টেকেনি।  সেই ঘরে রয়েছে দুই সন্তান সারা এবং ইব্রাহিম। সারা ইতোমধ্যেই বলিউডে প্রতিষ্ঠা পেয়ে গিয়েছেন। আগামী দিনে ইব্রাহিমও পা রাখতে চলেছেন বলিউডে। খবর হিন্দুস্তান টাইমসের

Share.
Leave A Reply

মোঃ আব্দুল আওয়াল হিমেল
প্রকাশক ও সম্পাদক 
দ্যা মেইল বিডি ডট কম
মোবাইল: +৮৮০ ১৩১৪-৫২৪৭৪৯
ইমেইল: themailbdnews@gmail.com
ঠিকানা: ১০২/ক, রোড নং-০৪, পিসি কালচার হাউজিং সোসাইটি, শ্যামলী, ঢাকা-১২০৭

নিউজরুম: +৮৮০ ১৩১৪-৫২৪৭৪৯
জরুরী প্রয়োজন অথবা টেকনিক্যাল সমস্যা: +৮৮০ ১৮৩৩-৩৭৫১৩৩

© ২০২৬ Themailbd.com. Designed by themailbd.com.
Exit mobile version