তিমির বনিক, মৌলভীবাজার প্রতিনিধি:

মৌলভীবাজার জেলা গোয়েন্দা শাখা (ডিবির) বিশেষ অভিযানে ২শত ২০ পিস ইয়াবাসহ সাহেদ আহমদ (৩৭) নামে এক মাদক কারবারিকে আটক করা হয়েছে।

সোমবার (৩১ জুলাই) দিবাগত রাতে মৌলভীবাজার সদর উপজেলার মোকামবাজার এলাকা থেকে তাকে আটক করা হয়।

গোপন তথ্যের ভিত্তিতে রাতে এসআই আজিজুর রহমান নাইমের নেতৃত্বে ডিবি পুলিশের একটি দল সদর উপজেলার ১২ নং গিয়াসনগর ইউনিয়নের নিতেশ্বর (মোকামবাজার) এলাকার জনৈক জাহাঙ্গীর মিয়ার বাড়িতে অভিযান পরিচালনা করে।

ঘটনাস্থলে তল্লাশি করে সাহেদ আহমদ নামে এক ব্যক্তির হেফাজত থাকা ২শত ২০ পিস ইয়াবা ট্যাবলেট জব্দ করা হয়। আটককৃত সাহেদ আহমদ মৌলভীবাজার সদর উপজেলার জগন্নাথপুর গ্রামের আব্দুল হাসিমের ছেলে।

ডিবির ইনচার্জ মোঃ আশরাফুল ইসলাম জানান, আটককৃত সাহেদ আহমদ অপর এক আসামি পলাতক ঐ ব্যক্তির বিরুদ্ধেও মাদক দ্রব্য আইনে মামলা দায়ের করা হয়। পুলিশ সুপার মোঃ মনজুর রহমান (পিপিএম) এর সার্বিক দিক নির্দেশনায় জেলা থেকে মাদক নির্মূলে আইনশৃঙ্খলা রক্ষাকারী বাহিনী মাদক বিরোধী অভিযান অব্যাহত রাখবে বলে জানান ওসি।

Share.
Leave A Reply

মোঃ আব্দুল আওয়াল হিমেল
প্রকাশক ও সম্পাদক 
দ্যা মেইল বিডি ডট কম
মোবাইল: +৮৮০ ১৩১৪-৫২৪৭৪৯
ইমেইল: themailbdnews@gmail.com
ঠিকানা: ১০২/ক, রোড নং-০৪, পিসি কালচার হাউজিং সোসাইটি, শ্যামলী, ঢাকা-১২০৭

নিউজরুম: +৮৮০ ১৩১৪-৫২৪৭৪৯
জরুরী প্রয়োজন অথবা টেকনিক্যাল সমস্যা: +৮৮০ ১৮৩৩-৩৭৫১৩৩

© ২০২৬ Themailbd.com. Designed by themailbd.com.
Exit mobile version