জয়পুরহাট প্রতিনিধিঃ

জয়পুরহাটে মিল শ্রমিক মুনছুর রহমান হত্যা মামলায় একজনের মৃত্যুদন্ডের আদেশ দিয়েছেন আদালত। একই সঙ্গে তাকে ১০ হাজার টাকা জরিমানা করা হয়।রবিবার দুপুরে জয়পুরহাট অতিরিক্ত দায়রা জজ-২ আদালতের বিচারক আব্বাস উদ্দীন এ রায় দেন। 

দন্ডপ্রাপ্ত সোহেল প্রধান পাঁচবিবি উপজেলার গণেশপুর গ্রামের জমির উদ্দীন প্রধানের ছেলে। তবে তিনি পলাতক রয়েছেন।

মামলার বিবরণে জানা গেছে, ২০০৫ সালের ২৩ এপ্রিল বিকেলে পাঁচবিবি উপজেলার গণেশপুর গ্রামের হেলাল উদ্দিনের ছেলে মুনছুরকে বাড়ি থেকে ডেকে নিয়ে যান একই গ্রামের সোহেল। সেদিন দুজন রিকশায় বিভিন্ন জায়গায় ঘুরে বেড়ান এবং সন্ধ্যার পর কেরামবোর্ডও খেলেন। পরে রাত ৯টার দিকে পূর্ব শত্রুতার জেরে পরিকল্পনা মোতাবেক সোহেল মুনছুরের বুকের ফুসফুস বরাবর ছুরিকাঘাত করে। পরে স্থানীয়রা মুনছুরকে উদ্ধার করে হাসপাতালে নিলে সে মারা যায়।

এ ঘটনায় নিহতের পিতা হেলাল উদ্দিন বাদি হয়ে পরের দিন পাঁচবিবি থানায় একটি হত্যা মামলা দায়ের করেন। এ মামলার দীর্ঘ শুনানি শেষে বিজ্ঞ আদালত এ রায় দেন।

Share.
Leave A Reply

মোঃ আব্দুল আওয়াল হিমেল
প্রকাশক ও সম্পাদক 
দ্যা মেইল বিডি ডট কম
মোবাইল: +৮৮০ ১৩১৪-৫২৪৭৪৯
ইমেইল: themailbdnews@gmail.com
ঠিকানা: ১০২/ক, রোড নং-০৪, পিসি কালচার হাউজিং সোসাইটি, শ্যামলী, ঢাকা-১২০৭

নিউজরুম: +৮৮০ ১৩১৪-৫২৪৭৪৯
জরুরী প্রয়োজন অথবা টেকনিক্যাল সমস্যা: +৮৮০ ১৮৩৩-৩৭৫১৩৩

© ২০২৬ Themailbd.com. Designed and developed by Saizul Amin.
Exit mobile version