তিমির বনিক,মৌলভীবাজার প্রতিনিধি: মৌলভীবাজার সদর মডেল থানা পুলিশের বিশেষ অভিযানে জালাল মিয়া নামে ৪ বছরের সাজা পরোয়ানাভুক্ত পলাতক আসামিকে গ্রেপ্তার করেছে পুলিশ। শনিবার (২৯ জুলাই) মডেল থানার ওসি মোহাম্মদ হারুনূর রশীদ চৌধুরীর দিকনির্দেশনায় , পুলিশ পরিদর্শক তদন্ত ও অপারেশন এর তত্ত্বাবধানে এসআই রতন কুমার হালদার ও ফোর্সের সহায়তায় সদর থানার নারায়নপাশা এলাকায় অভিযান পরিচালনা করে পলাতক আসামি জালাল মিয়াকে গ্রেপ্তার করেন। গ্রেফতারকৃত জালাল মিয়া জিআর-৮৪/২০১৮(সদর) সাজা পরোয়ানাভুক্ত ৪ বছরের সশ্রম কারাদণ্ডপ্রাপ্ত এবং ৫০০০/- অর্থদণ্ড, অনাদায়ে ১ মাসের বিনাশ্রম কারাদণ্ড পলাতক আসামি। উল্লেখিত ; আসামি ২০১৮ সালে অএ থানায় কর্মরত থাকাকালীন সময় (সাবেক) বর্তমানে চট্টগ্রামে কর্মরত এ এস আই বিকাশ চন্দ্র দাস কে ধারালো অস্ত্র দ্বারা কুপিয়ে গুরুতর জখম করেছিলেন। পরবর্তীতে বিকাশকে ঢাকা সিএমএইচে উন্নত চিকিৎসা শেষে সুস্থ্য হন। সাজাপ্রাপ্ত পলাতক আসামী, জালাল মিয়া, পিতা – উন্দা মিয়া, সাং- নারায়নপাশা, মৌলভীবাজার। গ্রেপ্তারকৃত আসামীকে ২৯ জুলাই যথাযথ পুলিশ প্রহরায় বিজ্ঞ আদালতে প্রেরন করা হয়।
ব্রেকিং নিউজ
- প্রাইভেট পড়ে ফেরার পথে শিক্ষার্থীকে অপহরণের ছক, মোহনগঞ্জে আটক অপহরণকারী
- রানা প্লাজা হত্যা মামলার বিচারে ১৩ বছর বিলম্ব, দ্রুত নিষ্পত্তির উদ্যোগ প্রসিকিউশনের
- উজবেকিস্তানের সঙ্গে গভীর সম্পর্ক চায় বাংলাদেশ
- নেত্রকোনায় আলোচিত ধর্ষণ মামলায় র্যাবের জালে মাদ্রাসা শিক্ষক আমানুল্লাহ
- রাজধানীর মোহাম্মদপুর এলাকায় অপরাধ শূন্যের কোটায় নামাতে চায় পুলিশ
- ব্রেকিং নিউজ,,, অপহরণকারীর থেকে শিশু বাচ্চা উদ্ধার!
- কালিহাতীতে এমপির নাম ভাঙ্গিয়ে চলছে বালুখেকোদের দৌরাত্ম্য ! হুমকির মূখে নদী,রেলসেতু ও জনবসতি
- শ্রীমঙ্গল লোকালয়ে”হেলে সাপ” উদ্ধার



