তিমির বনিক, মৌলভীবাজার:

মৌলভীবাজারের রাজনগর থানা পুলিশের অভিযানে অপহরণ মামলার আসামি গ্রেপ্তার ও অপহৃতাকে উদ্ধার করা হয়েছে।
গতকাল বুধবার রাত ৩টার দিকে রাজনগর থানায় অপহরণ মামলার তদন্তকারী কর্মকর্তা এসআই মো. সওকত মাসুদ ভূইয়া ও এসআই সুলেমান আহমদ এর নেতৃত্বে পুলিশের একটি দল অভিযান চালিয়ে তথ্য প্রযুক্তির সহায়তায় মাদারিপুর জেলার শিবচর থানার কুতুবপুর গ্রাম থেকে অপহরণ মামলার আসামি আলেক মিয়া (২৫)কে গ্রেপ্তার করেন।
এসময় অপহৃতা কিশোরী ছদ্মনাম (রহিমা) কে উদ্ধার করে পুলিশ। গ্রেপ্তারকৃত আলেক মিয়া কমলগঞ্জ উপজেলার প্রতাপি গ্রামের তালেব মিয়ার পুত্র।
রাজনগর থানার ভারপ্রাপ্ত কর্মকর্তা বিনয় ভূষণ রায় নিশ্চিত করে জানান, গ্রেপ্তারকৃত অপহরণকারীকে বৃহস্পতিবার পুলিশি প্রহরায় মৌলভীবাজার জেলা বিজ্ঞ আদালতের মাধ্যমে কারাগারে প্রেরণ করা হয়েছে বলে জানান তিনি।

Share.
Leave A Reply

মোঃ আব্দুল আওয়াল হিমেল
প্রকাশক ও সম্পাদক 
দ্যা মেইল বিডি ডট কম
মোবাইল: +৮৮০ ১৩১৪-৫২৪৭৪৯
ইমেইল: themailbdnews@gmail.com
ঠিকানা: ১০২/ক, রোড নং-০৪, পিসি কালচার হাউজিং সোসাইটি, শ্যামলী, ঢাকা-১২০৭

নিউজরুম: +৮৮০ ১৩১৪-৫২৪৭৪৯
জরুরী প্রয়োজন অথবা টেকনিক্যাল সমস্যা: +৮৮০ ১৮৩৩-৩৭৫১৩৩

© ২০২৬ Themailbd.com. Designed by themailbd.com.
Exit mobile version