জসিম উদ্দীন, নেত্রকোণা

নেত্রকোনার কলমাকান্দায় নানান কর্মসূচির মধ্যদিয়ে ঐতিহাসিক নাজিরপুর যুদ্ধ দিবস পালিত হয়েছে। ১৯৭১ সালের ২৬ জুলাই এইদিনে উপজেলার নাজিরপুর ইউনিয়নের ভবানীপুর এলাকায় হানাদার বাহিনীর সঙ্গে সম্মুখ যুদ্ধে শহীদ হন সাত মুক্তিযোদ্ধা।

দিবসটি উপলক্ষে বাংলাদেশ মুক্তিযোদ্ধা সংসদের জেলা ও উপজেলা ইউনিট কমান্ড জেলা প্রশাসনের সহযোগিতায় দিনব্যাপী বিভিন্ন কর্মসূচি পালন করেছে।

দিনব্যাপী কর্মসূচির অংশ হিসেবে সকালে নাজিরপুর স্মৃতিসৌধে ও লেংগুরা সাত শহীদের মাজারে পুষ্পস্তবক অর্পণ করেন সমাজকল্যাণ প্রতিমন্ত্রী বীর মুক্তিযোদ্ধা মো. আশরাফ আলী খান খসরু, স্থানীয় সংসদ সদস্য মানু মজুমদার, সংরক্ষিত মহিলা আসনের সংসদ সদস্য হাবিবা রহমান খান শেফালী, জেলা প্রশাসক শাহেদ পারভেজ, পুলিশ সুপার মো. ফয়েজ আহমেদ, জেলা আওয়ামী লীগের সভাপতি বীর মুক্তিযোদ্ধা অ্যাডভোকেট আমিরুল ইসলাম, সাধারণ সম্পাদক অ্যাডভোকেট শামসুর রহমান লিটন, কলমাকান্দা উপজেলা নির্বাহী কর্মকর্তা মো. আসাদুজ্জামান সহ  মুক্তিযোদ্ধা ও আওয়ামী লীগের নেতাকর্মীরা। পরে লেংগুরা উচ্চ বিদ্যালয় প্রাঙ্গণে আলোচনা সভা অনুষ্ঠিত হয়।

শহীদ বীর মুক্তিযোদ্ধারা হলেন শহীদ বীর মুক্তিযোদ্ধারা হলেন নেত্রকোনার আবদুল আজিজ ও মো. ফজলুল হক, ময়মনসিংহের মুক্তাগাছার মো. ইয়ার মামুদ, ভবতোষ চন্দ্র দাস, মো. নূরুজ্জামান, দ্বিজেন্দ্র চন্দ্র বিশ্বাস ও জামালপুরের মো. জামাল উদ্দিন। তাদের মরদেহ লেংগুরা ইউনিয়নের ফুলবাড়ি এলাকায় ভারত বাংলাদেশ সীমান্তে ১১৭২ নম্বর পিলারের কাছে সমাহিত করা হয়।

Share.
Leave A Reply

মোঃ আব্দুল আওয়াল হিমেল
প্রকাশক ও সম্পাদক 
দ্যা মেইল বিডি ডট কম
মোবাইল: +৮৮০ ১৩১৪-৫২৪৭৪৯
ইমেইল: themailbdnews@gmail.com
ঠিকানা: ১০২/ক, রোড নং-০৪, পিসি কালচার হাউজিং সোসাইটি, শ্যামলী, ঢাকা-১২০৭

নিউজরুম: +৮৮০ ১৩১৪-৫২৪৭৪৯
জরুরী প্রয়োজন অথবা টেকনিক্যাল সমস্যা: +৮৮০ ১৮৩৩-৩৭৫১৩৩

© ২০২৬ Themailbd.com. Designed by themailbd.com.
Exit mobile version