ডা.এম.এ.মান্নান
নাগরপুর(টাঙ্গাইল)সংবাদদাতাঃ
টাঙ্গাইলের নাগরপুরে ‘জাতীয় সংসদে আইন প্রণয়ন পদ্ধতি ও সংসদ সদস্যদের ভূমিকা’ বিষয়ক সেমিনার অনুষ্ঠিত হয়েছে। এতে প্রধান অতিথি হিসেবে উপস্থিত ছিলেন টাঙ্গাইল ৬ (নাগরপুর-দেলদুয়ার) আসনের সংসদ সদস্য আহসানুল ইসলাম টিটু ও বিশেষ অতিথি হিসেবে উপস্থিত ছিলেন
নাগরপুর সরকারি কলেজ অধ্যক্ষ মো. বেল্লাল হোসেন।

বুধবার (২৬ জুলাই) সকালে নাগরপুর সরকারি কলেজ নতুন ভবন অডিটোরিয়ামে রাষ্ট্র বিজ্ঞান বিভাগ এর আয়োজনে এ সেমিনার অনুষ্ঠিত হয়। উক্ত আয়োজনে আহসানুল ইসলাম টিটু এমপি সরাসরি শিক্ষার্থী ও শিক্ষকদের সংসদ সংশ্লিষ্ট বিভিন্ন প্রশ্নের উত্তর প্রদান করেন।

এতে উপস্থিত ছিলেন, নাগরপুর সরকারি কলেজের
অধ্যাপক মো. শাহিন উর রহমান,সহকারী অধ্যাপক মো. মোস্তাফিজুর রহমান,সহকারী অধ্যাপক মাহামুদুর রহমান,নাগরপুর উপজেলা পরিষদের ভাইস চেয়ারম্যান মোঃ হুমায়ুন কবির,সাংবাদিক আব্দুল্লাহ খিজির,সাংবাদিক খালেদ মাহমুদ সুজন ও সাংবাদিক ইউসুফ হোসেন লেনিন প্রমূখ।

Share.
Leave A Reply

মোঃ আব্দুল আওয়াল হিমেল
প্রকাশক ও সম্পাদক 
দ্যা মেইল বিডি ডট কম
মোবাইল: +৮৮০ ১৩১৪-৫২৪৭৪৯
ইমেইল: themailbdnews@gmail.com
ঠিকানা: ১০২/ক, রোড নং-০৪, পিসি কালচার হাউজিং সোসাইটি, শ্যামলী, ঢাকা-১২০৭

নিউজরুম: +৮৮০ ১৩১৪-৫২৪৭৪৯
জরুরী প্রয়োজন অথবা টেকনিক্যাল সমস্যা: +৮৮০ ১৮৩৩-৩৭৫১৩৩

© ২০২৬ Themailbd.com. Designed by themailbd.com.
Exit mobile version