মশিউর রহমান, নিজস্ব প্রতিনিধিঃ

জামালপুরের সরিষাবাড়ীতে রূপালী ব্যাংক লিমিটেড আরামনগর শাখার উদ্যোগে প্রকাশ্যে কৃষি ও ক্ষুদ্র ঋণ বিতরণ করা হয়েছে।

বুধবার (২৬ জুলাাই) দুপুরে আরামনগর বাজারের জয়া টাওয়ারে আয়োজিত অনুষ্ঠানে প্রধানমন্ত্রী ঘোষিত খাদ্য ও নিরাপত্তা খাতে একজনকে দুইলাখ ও সাতজনকে সাতলাখ টাকা কৃষি ঋণের চেক দেয়া হয়।

অনুষ্ঠানে প্রধান অতিথি ছিলেন রূপালী ব্যাংক লিমিটেডের উপমহাব্যবস্থাপক ও জামালপুর জোনাল প্রধান মোহাম্মদ মনোয়ার হোসেন।

আরামনগর শাখার ব্যবস্থাপক তারেক হাসান মনিরের সভাপতিত্বে এতে বিশেষ অতিথি জোনাল অফিসের সহকারী মহাব্যবস্থাপক মোহাম্মদ শাহ্জাহান।

অন্যদের মধ্যে বক্তব্য রাখেন সরিষাবাড়ী শাখা ব্যবস্থাপক ইমরুল কায়েস, কবি ও সাংবাদিক জাকারিয়া জাহাঙ্গীর, ব্যবসায়ী সোহেল রানা প্রমুখ। এসময় ব্যাংকের কর্মকর্তা-কর্মচারী ও স্থানীয় গণ্যমান্য ব্যক্তিরা উপস্থিত ছিলেন।

Share.
Leave A Reply

মোঃ আব্দুল আওয়াল হিমেল
প্রকাশক ও সম্পাদক 
দ্যা মেইল বিডি ডট কম
মোবাইল: +৮৮০ ১৩১৪-৫২৪৭৪৯
ইমেইল: themailbdnews@gmail.com
ঠিকানা: ১০২/ক, রোড নং-০৪, পিসি কালচার হাউজিং সোসাইটি, শ্যামলী, ঢাকা-১২০৭

নিউজরুম: +৮৮০ ১৩১৪-৫২৪৭৪৯
জরুরী প্রয়োজন অথবা টেকনিক্যাল সমস্যা: +৮৮০ ১৮৩৩-৩৭৫১৩৩

© ২০২৬ Themailbd.com. Designed by themailbd.com.
Exit mobile version