Site icon দ্যা মেইল বিডি / খবর সবসময়

কটিয়াদীতে জাতীয় মৎস সপ্তাহ উদ্বোধন ও আলোচনাসভা

মিয়া মোহাম্মদ ছিদ্দিক, কটিয়াদী (কিশোরগঞ্জ) প্রতিনিধিঃ

কিশোরগঞ্জের কটিয়াদীতে জাতীয় মৎস সপ্তাহ উপলক্ষে র‌্যালি,উদ্বোধন ও আলোচনাসভা অনুষ্ঠিত হয়েছে।আজ মঙ্গলবার দুপুরে উপজেলা পরিষদ হল রুমে র‌্যালি ও আলোচনা সভায় উপজেলা নির্বাহী কর্মকর্তা খানজাদা শাহরিয়ার বিন মান্নানের সভাপতিত্বে বক্তব্য রাখেন উপজেলা পরিষদের চেয়ারম্যান ডাঃ মোহাম্মদ মুশতাকুর রহমান,কটিয়াদী পৌর মেয়র শওকত উসমান,সিনিয়র মৎস অফিসার মোহাম্মদ দেলোয়ার হোসেন,উপজেলা পরিষদের ভাইস চেয়ারম্যান রেজাউল করিম শিকদার, নবনিযুক্ত উপজেলা কৃষি অফিসার মোঃ শফিকুল ইসলাম ভূইয়া,সাংবাদিক সারোয়ার হোসেন শাহীন,মৎসচাষী ওমর ফারুকসহ আরো অনেকে। অনুষ্ঠান সঞ্চালনা ছিলেন উপজেলা সমাজসেবা অফিসার মইনুর রহমান মনির।

এর আগে সকালে উপজেলা পরিষদ চত্বরে পোনা মাছ অবমুক্ত করা হয়।সবশেষে মৎস চাষীরা বিভিন্ন ক্যাটাগরিতে অবদান রাখায় পুরস্কার বিতরণ করা হয়।

Exit mobile version