Site icon দ্যা মেইল বিডি / খবর সবসময়

ফুলছড়িতে বিদ্যুৎস্পৃষ্ট হয়ে ১ যুবকের মৃত্যু

রিপন মিয়া, ফুলছড়ি (গাইবান্ধা) প্রতিনিধিঃ

গাইবান্ধার ফুলছড়ি উপজেলার গজারিয়া ইউনিয়নে বিদ্যুৎস্পৃষ্ট হয়ে মিন্টু মিয়া (২৮) নামের এক যুবকের মৃত্যু হয়েছে।

সোমবার (২৪ জুলাই) দুপুরে উপজেলার গজারিয়া ইউনিয়নের গজারিয়া (কাতলামারি) গ্রামে এ ঘটনা ঘটে। মিন্টু মিয়া (২৮) ওই গ্রামের মৃত্যু ওসমান গনি’র ছেলে।

পরিবারের লোকজন জানান, দুপুরে নিজ ঘরে বিদ্যুতের কাজ করার সময় অসাবধনতার কারনে সে বিদ্যুতস্পৃষ্ট হয়। পরিবারের লোকজন গুরুতর আহত অবস্থায় তাকে ফুলছড়ি উপজেলা স্বাস্থ্য কমপ্লেক্সে নেওয়া হলে দায়িত্বরত চিকিৎসক তাকে মৃত ঘোষণা করে।

গজারিয়া ইউনিয়ন পরিষদের চেয়ারম্যান খোরশেদ আলী খান খুশু মৃত্যুর বিষয়টি নিশ্চিত করেন।

Exit mobile version