শনিবার, অক্টোবর ২৪

ধর্মপাশা (সুনামগঞ্জ)প্রতিনিধি:

সুনামগঞ্জের নবগঠিত মধ্যনগর উপজেলায় প্রধানমন্ত্রী শেখ হাসিনার উপহার হিসেবে মেধাবী শিক্ষার্থীদের মাঝে বাংলাদেশ পরিসংখ্যান ব্যুরোর জনশুমারি ও গৃহগণনা ২০২১ প্রকল্পের ট্যাবলেট বিতরণ করা হয়েছে ।
বুধবার দুপুরে উপজেলার মধ্যনগর বিপি উচ্চ বিদ্যালয়ের হলরুমে উপজেলা প্রশাসন ও পরিসংখ্যান অফিসের আয়োজনে ট্যাবলেট বিতরণ অনুষ্ঠান অনুষ্ঠিত হয়।
উপজেলা নির্বাহী কর্মকর্তা( অ.দা.) শীতেষ চন্দ্র সরকারের সভাপতিত্বে ট্যাবলেট বিতরণ অনুষ্ঠানে উপস্থিত ছিলেন মাধ্যমিক ও উচ্চমাধ্যমিক শিক্ষা বোর্ডের সিলেট অঞ্চলের পরিচালক প্রফেসর মোঃ আব্দুল মান্নান খান, মাধ্যমিক শিক্ষা অফিসার মাহবুবুল কবির, একাডেমিক সুপারভাইজার জাহাঙ্গীর হোসেন মোহাম্মদ ফারুক,পরিসংখ্যান তদন্তকারী উৎপল সরকার প্রমুখ।

Share.

মোঃ আব্দুল আওয়াল হিমেল
প্রকাশক ও সম্পাদক 
দ্যা মেইল বিডি ডট কম
মোবাইল: +৮৮০ ১৩১৪-৫২৪৭৪৯
ইমেইল: themailbdnews@gmail.com
ঠিকানা: ১০২/ক, রোড নং-০৪, পিসি কালচার হাউজিং সোসাইটি, শ্যামলী, ঢাকা-১২০৭

নিউজরুম: +৮৮০ ১৩১৪-৫২৪৭৪৯
জরুরী প্রয়োজন অথবা টেকনিক্যাল সমস্যা: +৮৮০ ১৮৩৩-৩৭৫১৩৩

© ২০২৬ The Mail Bd.. Designed and developed by Saizul Amin.
Exit mobile version