কমলগঞ্জ(মৌলভীবাজার)প্রতিনিধিঃ

মৌলভীবাজারের কমলগঞ্জ উপজেলার শমশেরনগর ফাঁড়ির কানিহাটি চা বাগানের বড় লাইন থেকে ৮ বোতল ভারতীয় মদসহ এক ব্যক্তিকে আটক করেছ পুলিশ। গত সোমবার রাতে কানিহাটি চা বাগানের বড় লাইন এলাকা থেকে দিলীপ পালের ছেলে নির্মল পাল (২৫) কে আটক করে মাদক উদ্ধার করা হয়।
জানা যায়, গোপন সংবাদের ভিত্তিতে কমলঞ্জ উপজেলার শমশেরনগর পুলিশ ফাঁড়ির এসআই কাশি শর্মা, এএসআই বাবুল মিয়া  সঙ্গীয় ফোর্সসহ বিশেষ অভিযানে শমশেরনগরের কানিহাটি চা বাগানের বড় লাইনে অভিযান চালায়। এ সময় নির্মল পালকে আটক করে ৮ বোতল (৩৭৫ এমএল সিগনেচার) ভারতীয় মদ উদ্ধার করে। যার বাজার মূল্য ১৬ হাজার টাকা।
অভিযানের সত্যতা নিশ্চিত করে শমশেরনগর পুলিশ ফাঁড়ির ইনচার্জ শামীম আকনজি বলেন, গোপন সংবাদের ভিত্তিতে অভিযান চালিয়ে ৮ বোতল ভারতীয় মদ উদ্ধার করা হয়। এ ঘটনার সাথে জড়িত এক ব্যক্তিকেও আটক করা হয়। এ বিষয়ে কমলগঞ্জ থানায় মাদক আইনে একটি মামলা দায়ের করা হয়। আটক নির্মল পালকে মঙ্গলবার(১৮ জুলাই) মৌলভীবাজার আদালতের মাধ্যমে জেলহাজতে প্রেরণ করা হয়।

Share.
Leave A Reply

মোঃ আব্দুল আওয়াল হিমেল
প্রকাশক ও সম্পাদক 
দ্যা মেইল বিডি ডট কম
মোবাইল: +৮৮০ ১৩১৪-৫২৪৭৪৯
ইমেইল: themailbdnews@gmail.com
ঠিকানা: ১০২/ক, রোড নং-০৪, পিসি কালচার হাউজিং সোসাইটি, শ্যামলী, ঢাকা-১২০৭

নিউজরুম: +৮৮০ ১৩১৪-৫২৪৭৪৯
জরুরী প্রয়োজন অথবা টেকনিক্যাল সমস্যা: +৮৮০ ১৮৩৩-৩৭৫১৩৩

© ২০২৬ Themailbd.com. Designed by themailbd.com.
Exit mobile version