সুনামগঞ্জ প্রতিনিধি::
প্রধানমন্ত্রী শেখ হাসিনার নেতৃত্বে উন্নয়ন অগ্রযাত্রাকে অব্যাহত রাখার প্রত্যয়ে শান্তি ও উন্নয়ন শোভাযাত্রা করেছে সুনামগঞ্জ জেলা আওয়ামিলীগ।

মঙ্গলবার (১৮ জুলাই) বেলা ১২ টায় সুনামগঞ্জ পৌর ভবন থেকে জেলা আওয়ামিলীগের সাধারণ সম্পাদক নোমান বখ্ত পলিন’র নেতৃত্বে একটি বর্ণাঢ্য শোভাযাত্রা বের হয়। শোভাযাত্রাটি শহরের আলফাত উদ্দিন স্কয়ার ট্রাফিক পয়েন্ট সহ গুরুত্বপূর্ণ সড়ক প্রদক্ষিণ শেষে আওয়ামিলীগের দলীয় কার্যালয়ের সামনে সমাবেশে মিলিত হয়। এতে অংশ নেন আ.লীগ, যুবলীগ, কৃষক লীগ, সেচ্ছাসেবক লীগ ও ছাত্রলীগের নেতাকর্মীরা।

পরে সমাবেশে বক্তব্য রাখেন জেলা আওয়ামিলীগের সাধারণ সম্পাদক নোমান বখ্ত পলিন। তিনি বলেন, আগামী দ্বাদশ জাতীয় সংসদ নির্বাচন সংবিধান অনুযায়ী হবে। নির্বাচনে কেউ বাধা দিতে চাইলে তা কঠোর ভাবে প্রতিহত করা হবে।

এসময় উপস্থিত ছিলেন পৌর মেয়র নাদের বখ্ত, আওয়ামী লীগ নেতা শংকর চন্দ্র, জিতেন্দ্র তালুকদার পিন্টু, তাহিরপুর উপজেলা আওয়ামী লীগের সাধারণ সম্পাদক অমল কান্তি কর প্রমূখ।

Share.
Leave A Reply

মোঃ আব্দুল আওয়াল হিমেল
প্রকাশক ও সম্পাদক 
দ্যা মেইল বিডি ডট কম
মোবাইল: +৮৮০ ১৩১৪-৫২৪৭৪৯
ইমেইল: themailbdnews@gmail.com
ঠিকানা: ১০২/ক, রোড নং-০৪, পিসি কালচার হাউজিং সোসাইটি, শ্যামলী, ঢাকা-১২০৭

নিউজরুম: +৮৮০ ১৩১৪-৫২৪৭৪৯
জরুরী প্রয়োজন অথবা টেকনিক্যাল সমস্যা: +৮৮০ ১৮৩৩-৩৭৫১৩৩

© ২০২৬ Themailbd.com. Designed and developed by Saizul Amin.
Exit mobile version