কমলগঞ্জ(মৌলভীবাজার)প্রতিনিধিঃ
মৌলভীবাজারের কমলগঞ্জ উপজেলা মাধ্যমিক শিক্ষক সমিতির ত্রি-বার্ষিক সম্মেলন সম্পন্ন হয়েছে। এতে কালীপ্রসাদ উচ্চবিদ্যালয়ের প্রধান শিক্ষক সত্যেন্দ্র কুমার পাল (নান্টু) সভাপতি ও কমলগঞ্জ বালিকা উচ্চ বিদ্যালয়ের সহকারি শিক্ষক মো. হাবিবুর রহমান সাধারণ সম্পাদক নির্বাচিত হয়েছেন। শনিবার (১৫ জুলাই) দুপুর ১২টায় কমলগঞ্জ বালিকা উচ্চ বিদ্যালয় হল রুমে আয়োজিত ত্রি-বার্ষিক সম্মেলনে প্রধান অতিথি হিসেবে উপস্থিত ছিলেন কমলগঞ্জ পৌরসভার মেয়র ও উপজেলা আওয়ামীলীগের সাংগঠনিক সম্পাদক মো. জুয়েল আহমেদ।
সম্মেলন প্রস্তুতি কমিটির আহবায়ক ভান্ডারীগাঁও উচ্চ বিদ্যালয়ের প্রধান শিক্ষক মো. খুরশেদ আলীর সভাপতিত্বে ও শহীদ স্মৃতি উচ্চ বিদ্যালয়ের ভারপ্রাপ্ত প্রধান শিক্ষক সালাহউদ্দিন এর সঞ্চালনায় এ সময় উপজেলার বিভিন্ন মাধ্যমিক বিদ্যালয়ের প্রধান শিক্ষক ও সহকারী শিক্ষকবৃন্দ উপস্থিত ছিলেন।
উপজেলা মাধ্যমিক শিক্ষক সমিতির ত্রি-বার্ষিক সম্মেলনে ৩৭ সদস্য বিশিষ্ট কমিটি ঘোষনা করা হয়। কমিটির অন্যান্য পদে নির্বাচিতরা হলেন- সহ সভাপতি মিহির ধর চৌধুরী, মো. খুরশেদ আলী, মো. আব্দুস সোবহান, পদ্ম মোহন সিংহ, মিছবাহুর রহমান চৌধুরী, মো. সাজ্জাদুর রহমান, নূরে আলম সিদ্দিক, ফয়েজ আহমেদ, আব্দুল মুমিন, মো. সালাহউদ্দিন, সহ-সাধারণ সম্পাদক পদে সহকারী শিক্ষক হোসনে আরা আক্তার, তমিজুর রহমান, জমসেদ আলী, সাংগঠনিক সম্পাদক হলেন, প্রমোদ রঞ্জন দেবনাথ, সহ-সাংগঠনিক সম্পাদক সাইফুর রহমান বাপ্পি, কোষাধ্যক্ষ ধীরেন্দ্র কুমার সিংহ, সাহিত্য ও সাংস্কৃতিক বিষয়ক সম্পাদক দিপ্তি সিনহা, সহ- সাহিত্য ও সাংস্কৃতিক বিষয়ক সম্পাদক মমতাজ হেনা জবা, শ্যামল কুমার সিংহ, প্রচার সম্পাদক শাহিন আহমদ, সহ-প্রচার সম্পাদক দেবাশিষ রঞ্জন দেব, শাহানুর আহমেদ, দপ্তর সম্পাদক হলেন ফরিদ আহমদ, সহ-দপ্তর সম্পাদক সামাদ আলী, ক্রীড়া বিষয়ক সম্পাদক বিকাশ সিংহ, সহ-ক্রীড়া বিষয়ক সম্পাদক নিরোদ রঞ্জন দেবনাথ।
এছাড়া কার্যকারী সদস্যরা হলেন- শিক্ষক মানিক প্রসাদ পাল, ননী গোপাল পাল, অজিত কুমার সিংহ, হারুনুর রশীদ, রুনা বেগম, হালিমা আক্তার, মিনারা বেগম. চম্পা আচাযর্য ও মাওলানা জোবায়ের আহমদ।
ব্রেকিং নিউজ
- শহীদদের আত্মত্যাগ বৃথা যাবে না: নেত্রকোনা ছাত্রদলের স্মরণসভায় ডা. আনোয়ারুল এমপি
- কলমাকান্দায় জুলাই শহীদদের আত্মত্যাগ স্মরণ: আহতদের পুনর্বাসনের জোর দাবি
- ইয়াবা ও হেরোইনসহ বারহাট্টায় গ্রেফতার ৩
- আজও সমুদ্র বন্দরে ৩, নদীবন্দরে ১ নম্বর সতর্ক সংকেত
- ছাদভিত্তিক সৌরবিদ্যুৎ থেকে সেপ্টেম্বরে জাতীয় গ্রিডে যুক্ত হবে আরও ৫ মেগাওয়াট বিদ্যুৎ
- সাংগঠনিক তৎপরতা জোরদারের লক্ষ্যে কমলগঞ্জে ৯ ইউনিয়নের বিএনপির আহ্বায়ক কমিটি অনুমোদন
- জ্বালানি তেলের মজুত সক্ষমতা ৯০ দিনে উন্নীত করতে ডিপো নির্মাণ, ট্যাংক ভাড়ার উদ্যোগ
- নেত্রকোনায় জুলাই গণঅভ্যুত্থানের শহীদদের স্মরণে মানুষের ঢল ও বিশেষ মোনাজাত



