মঙ্গলবার, অক্টোবর ২০

কিশোরগঞ্জের কটিয়াদী এস.আর অফিস দলিল লেখক সমিতির নবনির্বাচিত সদস্যগণের পরিচিতি ও মত বিনিময় সভা হয়েছে। ১৫ জুলাই শনিবার দুপুরে অফিস চত্বরে অনুষ্ঠিত সভায় প্রধান অতিথি হিসেবে উপস্থিত ছিলেন কিশোরগঞ্জ-২ আসনের মাননীয় সংসদ সদস্য নূর মোহাম্মদ।

কটিয়াদী এস.আর অফিস দলিল লেখক সমিতির সভাপতি নুরুল ইসলামের সভাপতিত্বে এবং সাধারণ সম্পাদক মাইনুল হক মেনুর সঞ্চালনায় বক্তব্য রাখেন চুয়াডাঙ্গা জেলা রেজিস্ট্রার মোঃ আব্দুল মোতালিব,কটিয়াদী পৌর মেয়র শওকত উসমান,কটিয়াদী মডেল থানার ওসি এসএম শাহাদাত হোসেন,উপজেলা আওয়ামীলীগের যুগ্ন সাঃ সম্পাদক গিয়াস উদ্দিন আহমেদ,উপজেলা সাব রেজিস্ট্রার সুজন বিশ্বাস,পৌর আওয়ামী লীগের সভাপতি গোলাম মোস্তফা,উপজেলা পরিষদের ভাইস চেয়ারম্যান রেজাউল করিম শিকদার,ঢাকা কেন্দ্রীয় দলিল লেখক সমিতির সহ সভাপতি ও জেলা দলিল লেখক সমিতির সভাপতি মোঃ মহিউদ্দিন বাবুল,ঢাকা কেন্দ্রীয় দলিল লেখক সমিতির সাংগঠনিক সম্পাদক ও জেলা দলিল লেখক সমিতির সাঃ সম্পাদক ফুরকান উদ্দিন খান মানিক,কটিয়াদী এস.আর অফিস দলিল লেখক সমিতির সাবেক সভাপতি মোঃ কুতুব উদ্দিন,নির্বাচন পরিচালনা কমিটি দলিল লেখক ও সাবেক আহবায়ক মস্তোফা কামাল কাজী মোঃ নান্দু মিয়া, কটিয়াদী বাজার বনিক সমিতির আহবায়ক ও উপজেলা যুবলীগের সভাপতি শারফুল কাদের ভিপি মনিরসহ আওয়ামীলীগ,যুবলীগ,ছাত্রলীগ ও দলিল লেখক সমিতির সকল সদস্যবৃন্দ উপস্থিত ছিলেন।

Share.

মোঃ আব্দুল আওয়াল হিমেল
প্রকাশক ও সম্পাদক 
দ্যা মেইল বিডি ডট কম
মোবাইল: +৮৮০ ১৩১৪-৫২৪৭৪৯
ইমেইল: themailbdnews@gmail.com
ঠিকানা: ১০২/ক, রোড নং-০৪, পিসি কালচার হাউজিং সোসাইটি, শ্যামলী, ঢাকা-১২০৭

নিউজরুম: +৮৮০ ১৩১৪-৫২৪৭৪৯
জরুরী প্রয়োজন অথবা টেকনিক্যাল সমস্যা: +৮৮০ ১৮৩৩-৩৭৫১৩৩

© ২০২৬ The Mail Bd.. Designed and developed by Saizul Amin.
Exit mobile version