ভোলার দৌলতখান উপজেলায় বাংলাবাজারে ভয়াবহ অগ্নিকাণ্ডে ২২টি বসতঘর, গোডাউন, দোকান ও কারখানা পুড়ে গেছে। এতে প্রায় ৩ কোটি কোটি টাকার ক্ষয়ক্ষতি হয়েছে বলে দাবি ক্ষতিগ্রস্ত ব্যবসায়ীদের।

শনিবার (১৫ জুলাই) ভোর সাড়ে ৫টার দিকে উপজেলার বাংলাবাজার পূর্ব মাথায় এলাকায় এ অগ্নিকাণ্ড ঘটে। এতে ফায়ার সার্ভিসের তিনটি ইউনিট দেড় ঘন্টা চেষ্টা চালিয়ে আগুন নিয়ন্ত্রণে আনে।

ক্ষতিগ্রস্ত ব্যবসায়ীরা জানান, দোকান ও গোডাউনের ভিতরে থাকা সকল পন্য ও নগদ টাকা পুরে ছাই হয়ে গেছে। আগুনের তীব্রতায় অনেক মালামাল বের করতে পারেননি তারা। এতে প্রায় ৩ কোটি টাকার ক্ষতি হয়েছে বলে দাবি ব্যবসায়ীদের।

ভোলা ফায়ার সার্ভিসের উপ-সহকারী পরিচালক মো. লিটন বলেন, ভোরে একটি বেকারির দোকান থেকে আগুনের সূত্রপাত হয়। মুহূর্তের মধ্যে আগুন চারদিকে ছড়িয়ে পড়ে।

তিনি আরও বলেন, খবর পেয়ে ফায়ার সার্ভিসের তিনটি ইউনিট দেড় ঘণ্টার চেষ্টায় আগুন নিয়ন্ত্রণে আনে। ততক্ষণে দুই বসতঘর, একটি বেকারির দোকান, একটি প্লাস্টিক কারখানা ও ১৯ টি গোডাউন পুড়ে গেছে। তবে কেউ হতাহত হয়নি। তিনি আরও বলেন, ক্ষতিগ্রস্তদের তালিকা তৈরির কাজ করছি।

দৌলতখান থানার অফিসার ইনচার্জ মো. জাকির হোসেন জানান, খবর পেয়ে পুলিশ ঘটনাস্থলে গিয়েছে। অগ্নিকাণ্ডে হতাহতের কোনো খবর পাওয়া যায়নি।তবে ক্ষতির পরিমাণ তদন্তের পর বলা যাবে।

আবদুল হান্নান//এবিএইচ
Share.
Leave A Reply

মোঃ আব্দুল আওয়াল হিমেল
প্রকাশক ও সম্পাদক 
দ্যা মেইল বিডি ডট কম
মোবাইল: +৮৮০ ১৩১৪-৫২৪৭৪৯
ইমেইল: themailbdnews@gmail.com
ঠিকানা: ১০২/ক, রোড নং-০৪, পিসি কালচার হাউজিং সোসাইটি, শ্যামলী, ঢাকা-১২০৭

নিউজরুম: +৮৮০ ১৩১৪-৫২৪৭৪৯
জরুরী প্রয়োজন অথবা টেকনিক্যাল সমস্যা: +৮৮০ ১৮৩৩-৩৭৫১৩৩

© ২০২৬ Themailbd.com. Designed by themailbd.com.
Exit mobile version