মৌলভীবাজারের কমলগঞ্জ উপজেলার কুরমা সীমান্ত থেকে বাংলাদেশ বর্ডার গার্ড (বিজিবি) ভারতে পালিয়ে যাওয়ার সময় এক রোহিঙ্গাকে আটক করেছে। আটক রোহিঙ্গার নাম জুবায়ের হোসেন (১৮)। গত ১২ জুলাই বুধবার বিকাল সাড়ে ৪টায় তাকে আটক করে কমলগঞ্জ থানায় হস্তান্তর করা হয়।

কমলগঞ্জ থানা পুলিশ সূত্রে জানা যায়, কক্সবাজার উখিয়া থানার কুতুবপালং শরনার্থী শিবির জুবায়ের হোসেন এক দালালের সহযোগিতায় ভারত যাওয়ার উদ্দেশ্যে পালিয়ে আসে। সে গত বুধবার কমলগঞ্জের কুরমা চা বাগানের সীমান্ত দিয়ে ভারতে পালিয়ে যাওয়ার সময় মেইন পিলার ১৯০৫ নম্বর খুঁটি এলাকায় টহলরত হাবিলদার মো. মোস্তাক আহমদসহ বিজিবি সদস্যরা তাকে আটক করেন। পরে কমলগঞ্জ থানায় সোপর্দ করা হয়।

এ ব্যাপারে কমলগঞ্জ থানার ওসি সঞ্জয় চক্রবর্তী ঘটনার সত্যতা নিশ্চিত করে বলেন, বুধবার রাতেই ঐ রোহিঙ্গাকে থানায় দেয়া হয়। বৃহস্পতিবার (১৩ জুলাই) বিকালে তাকে শ্রীমঙ্গলস্থ বিজিবি ক্যাম্পে প্রেরণ করা হয়েছে।

Share.
Leave A Reply

মোঃ আব্দুল আওয়াল হিমেল
প্রকাশক ও সম্পাদক 
দ্যা মেইল বিডি ডট কম
মোবাইল: +৮৮০ ১৩১৪-৫২৪৭৪৯
ইমেইল: themailbdnews@gmail.com
ঠিকানা: ১০২/ক, রোড নং-০৪, পিসি কালচার হাউজিং সোসাইটি, শ্যামলী, ঢাকা-১২০৭

নিউজরুম: +৮৮০ ১৩১৪-৫২৪৭৪৯
জরুরী প্রয়োজন অথবা টেকনিক্যাল সমস্যা: +৮৮০ ১৮৩৩-৩৭৫১৩৩

© ২০২৬ Themailbd.com. Designed by themailbd.com.
Exit mobile version