মৌলভীবাজারের শ্রীমঙ্গলে জাতীয় ভোক্তা অধিকার সংরক্ষণ জেলা অধিদপ্তরের অভিযান পরিচালনা করা হয়। অভিযানে ৫টি প্রতিষ্ঠানকে মোট ৩৫ হাজার টাকা জরিমান করা হয়েছে।
বৃহস্পতিবার (১৩ জুলাই) দুপুরে নিত্য প্রয়োজনীয় পণ্য ন্যায্য দামে প্রাপ্তি নিশ্চিত করতে শ্রীমঙ্গল উপজেলার শমশেরগঞ্জবাজার সহ বিভিন্ন জায়গায় জাতীয় ভোক্তা সংরক্ষণ অধিদপ্তরের অভিযান পরিচালনা করা হয়।
জাতীয় ভোক্তা অধিকার সংরক্ষণ অধিদপ্তরের মৌলভীবাজার জেলা কার্যালয়ের সহকারী পরিচালক মো: শফিকুল ইসলাম নিত্য প্রয়োজনীয় পণ্য সামগ্রী, ঔষধ বিপনী মনিটরিং ও সচেতনতামূলক এ অভিযান পরিচালনা করেন। অভিযানে সহযোগিতা করেন শ্রীমঙ্গল আঞ্চলিক অফিস র‍্যাব-৯ এর একটি দল।
অভিযানে দৃশ্যমান স্থানে মূল্য তালিকা প্রদর্শন না করা, মেয়াদ উত্তীর্ণ খাদ্য পণ্য বিক্রয় করা, প্যাকেটজাত পণ্যের গাঁয়ে উৎপাদন ও মেয়াদের তারিখ ও মূল্য না থাকা, ফিজিশিয়ান সেম্পল বিক্রয় করাসহ বিভিন্ন অনিয়মের দায়ে শমসেরগঞ্জ বাজারে অবস্থিত সৈকত স্টোরকে ৭ হাজার টাকা, রাজশ্রী এন্ড জয় স্টোরকে ৫ হাজার টাকা, মামুন ভ্যারাইটিজ স্টোরকে ১০ হাজার টাকা, জননী ফার্মেসীকে ১০ হাজার টাকা, জয়গুরু স্টোরকে ৩ হাজার টাকা জরিমানা ও তা আদায় করা হয়।
জাতীয় ভোক্তা অধিকার সংরক্ষণ অধিদপ্তর মৌলভীবাজার জেলা সহকারি পরিচালক মোঃ শফিকুল ইসলাম জানান, আজকের অভিযানে ৫ টি প্রতিষ্ঠানকে সর্বমোট ৩৫ হাজার টাকা জরিমানা ও তা আদায় করা হয়েছে।
নিত্য প্রয়োজনীয় পণ্য সামগ্রী ন্যায্য মূল্যে প্রাপ্তি এবং নিরাপদ খাদ্য প্রাপ্তি নিশ্চিতকরণে ভোক্তা-অধিকার সংরক্ষণ অধিদপ্তরের তদারকি কার্যক্রম অব্যাহত থাকবে।
Share.
Leave A Reply

মোঃ আব্দুল আওয়াল হিমেল
প্রকাশক ও সম্পাদক 
দ্যা মেইল বিডি ডট কম
মোবাইল: +৮৮০ ১৩১৪-৫২৪৭৪৯
ইমেইল: themailbdnews@gmail.com
ঠিকানা: ১০২/ক, রোড নং-০৪, পিসি কালচার হাউজিং সোসাইটি, শ্যামলী, ঢাকা-১২০৭

নিউজরুম: +৮৮০ ১৩১৪-৫২৪৭৪৯
জরুরী প্রয়োজন অথবা টেকনিক্যাল সমস্যা: +৮৮০ ১৮৩৩-৩৭৫১৩৩

© ২০২৬ Themailbd.com. Designed by themailbd.com.
Exit mobile version