Site icon দ্যা মেইল বিডি / খবর সবসময়

গাইবান্ধায় নেশার টাকা না পেয়ে বড় ভাইকে কাঁচি দিয়ে খুঁচিয়ে হত্যা

তাসলিমুল হাসান সিয়াম, গাইবান্ধা প্রতিনিধি:

গাইবান্ধার পলাশবাড়ীতে নেশার টাকা না দেওয়ায় বড় ভাইয়ের পেটে কাঁচি দিয়ে খুঁচিয়ে হত্যা করেছে নেশাগ্রস্ত ছোট ভাই। বুধবার (১২ জুলাই) পলাশবাড়ী উপজেলার মনোহরপুর ইউনিয়নে এ ঘটনা ঘটে।

নিহত রাখু প্রধান (৩৫) মনোহরপুর গ্রামের মৃত মকবুলার রহমানের ছেলে । এ ঘটনায় ঘাতক আকুল প্রধান (২৮) কে আটক করে পুলিশে সোপর্দ করেছে বিক্ষুব্ধ এলাকাবাসী ।

পুলিশ ও এলাকাবাসী জানায় , নেশার টাকা জোগাতে বড় ভাই রাখু প্রধানের একটি স্যালো মেশিন চুরি করে বিক্রি করে আকুল ।এরই জেরে দুই ভাইয়ের মাঝে কথাকাটাকাটির এক পর্যায়ে ছোট ভাই আকুল তার হাতে থাকা কাঁচি দিয়ে রাখুর পেটে কয়েকবার আঘাত করে।পরে প্রতিবেশীরা ছুটে এসে রক্তাক্ত অবস্থায় রাখুকে হাসপাতালে নেওয়ার পথেই তার মৃত্যু হয়। খবর পেয়ে পলাশবাড়ী থানা পুলিশ ঘটনা স্থলে এসে লাশটি উদ্ধার করে ময়নাতদন্তের জন্য গাইবান্ধা জেলা হাসপাতালে প্রেরণ করে।

ঘটনাস্থল পরিদর্শন শেষে গাইবান্ধা জেলা পুলিশ সুপার উদয় কুমার বলেন, প্রাথমিক ভাবে জানতে পেরেছি ঘাতক আকুল নেশাগ্রস্ত ছিল তাকে ইতিমধ্যে গ্রেফতার করা হয়েছে তার বিরুদ্ধে যথাযথ আইনানুগ ব্যবস্থা নেওয়া হবে।

Exit mobile version