সারাদেশে ডেঙ্গু আতঙ্কে ভুগছে। ডেঙ্গুর প্রকোপ দেশজুড়ে ব্যাপক হারে বাড়ায় মৌলভীবাজারের শ্রীমঙ্গলে ডেঙ্গু প্রতিরোধে আবারও মশক নিধন কার্যক্রমের উদ্বোধন করা হয়েছে।

রোববার (৯ জুলাই) পৌরসভার উদ্যোগে পৌর এলাকায় মশক নিধন কর্মসূচির উদ্বোধন করেন শ্রীমঙ্গল পৌরসভার মেয়র মো. মহসিন মিয়া মধু। এসময় মেয়র মহসিন মিয়া মধু শহরের বিভিন্ন সড়কের পাশে ড্রেনগুলিতে মশা মারার ওষুধ স্প্রে করেন।

এতে উপস্থিত ছিলেন পৌরসভার নির্বাহী প্রকৌশলী মো. জহিরুল ইসলাম, কাউন্সিলর কাজী আব্দুল করিম, মো. আলকাছ মিয়া, ছাদ উদ্দিন প্রমুখ।

পৌরসভার নির্বাহী প্রকৌশলী মো. জহিরুল ইসলাম বলেন, আমরা বছরজুড়ে পৌরসভার পক্ষ থেকে প্রত্যেকটি ওয়ার্ডে মশক নিধনসহ পৌরবাসীর কল্যাণকর বিভিন্ন কর্মসূচি পালন করে থাকি। সম্প্রতি দেখা যাচ্ছে সারা দেশে ডেঙ্গুর প্রকোপ বেড়েছে তাই এই কার্যক্রম আরও ব্যাপক আকারে শুরু করেছি।

পৌর মেয়র মহসিন মিয়া মধু বলেন, সারাবছরই পৌর এলাকায় মশার ওষুধ ছিঁটানো হয়। এখন যেহেতু সারাদেশে ডেঙ্গুর প্রকোপ বেড়েছে তাই আমরা জোরালোভাবে মশক নিধন কর্মসূচি হাতে নিয়েছি। পৌরসভার প্রতিটি ওয়ার্ডে কাউন্সিলরদের এ বিষয় সংক্রান্ত কার্যক্রম পরিচালনার নির্দেশনা দেয়া হয়েছে। মেয়র ডেঙ্গুর প্রকোপ থেকে রক্ষায় সকলের বাড়ির-উঠান, আঙ্গিনা ও চারপাশ পরিষ্কার পরিচ্ছন্ন রাখতে পৌরবাসীর প্রতি আহ্বান জানান তিনি।

Share.
Leave A Reply

মোঃ আব্দুল আওয়াল হিমেল
প্রকাশক ও সম্পাদক 
দ্যা মেইল বিডি ডট কম
মোবাইল: +৮৮০ ১৩১৪-৫২৪৭৪৯
ইমেইল: themailbdnews@gmail.com
ঠিকানা: ১০২/ক, রোড নং-০৪, পিসি কালচার হাউজিং সোসাইটি, শ্যামলী, ঢাকা-১২০৭

নিউজরুম: +৮৮০ ১৩১৪-৫২৪৭৪৯
জরুরী প্রয়োজন অথবা টেকনিক্যাল সমস্যা: +৮৮০ ১৮৩৩-৩৭৫১৩৩

© ২০২৬ Themailbd.com. Designed by themailbd.com.
Exit mobile version