গোলাপ খন্দকার সাপাহার (নওগাঁ) প্রতিনিধিঃ শুদ্ধাচার পুরস্কার পেয়েছেন নওগাঁর সাপাহার উপজেলার নির্বাহী অফিসার (ইউএনও) আব্দুল্যাহ্ আল মামুন। নওগাঁ জেলার উপজেলা পর্যায়ের কার্যালয় সমূহের প্রধানদের মধ্য হতে ইউএনও আব্দুল্যাহ্ আল মামুন এ সম্মাননা পেয়েছেন। রোববার দুপুরে নওগাঁ জেলা প্রশাসকের সভা কক্ষে শুদ্ধাচার পুরস্কার হিসেবে তার হাতে সম্মাননা ক্রেস্ট, সনদ ও মূল বেতনের সম-পরিমাণ অর্থের চেক তুলে দেন জেলা প্রশাসক খালিদ মেহেদী হাসান বিপিএএ। সাপাহার উপজেলা নির্বাহী অফিসার (ইউএনও)আব্দুল্যাহ্ আল মামুন জানান, সবসময় নিষ্ঠার সাথে কাজ করার চেষ্টা করছি মাত্র। কাজের স্বীকৃতি আনন্দের। আমি বিশ্বাস করি, সকলের সহযোগিতায় সাপাহার উন্নত ও সমৃদ্ধ উপজেলা হিসেবে গড়ে উঠবে।
ব্রেকিং নিউজ
- নতুন প্রজন্মের মাঝে নজরুলের আদর্শ ছড়িয়ে দিতে কলমাকান্দায় প্রতিযোগিতা শুরু
- নিরাপত্তা ব্যবস্থার আধুনিকায়নে স্বরাষ্ট্র মন্ত্রণালয়ের ২৫ উন্নয়ন প্রকল্প
- নাগরপুরে মাদকাসক্ত ছেলের হাতে ভ্যান চালক পিতা হত্যা
- সুনামগঞ্জে গুমের শিকার ব্যাক্তিদের স্মরণে আন্তর্জাতিক দিবস পালিত
- সুনামগঞ্জে গুমের শিকার ব্যাক্তিদের স্মরণে আন্তর্জাতিক দিবস পালিত
- টাঙ্গাইলে ছেলের হাতে বাবা খুন
- যশোরে ২৭ হাজার পিচ ইয়াবাসহ মাদক ব্যবসায়ী গ্রেফতার
- গাইবান্ধায় প্রবাসীর স্ত্রীর সঙ্গে মুয়াজ্জিনের ঘনিষ্ঠ ছবি ভাইরাল,এলাকায় চাঞ্চল্য !



