শুক্রবার, সেপ্টেম্বর ২৫

নূর ইসলাম, বিরামপুর (দিনাজপুর) প্রতিনিধি:

সুইডেনে ঈদের দিনে কোরআন অবমাননা ও পোড়ানোর ঘটনার প্রতিবাদে দিনাজপুর জেলার বিরামপুর উপজেলায় বিক্ষোভ মিছিল ও সমাবেশের ডাক দিয়েছে বিরামপুর ওলামা মাশায়েখ পরিষদ।

শুক্রবার (৭ জুলাই ) বাদ জুম্মা বিরামপুর ঢাকা মোড় থেকে মিছিল বের হয়ে শহরের প্রধান প্রধান সড়ক প্রদক্ষিণ করে ঢাকা মোড় বঙ্গবন্ধুর চত্বরে বিক্ষোভ মিছিল ও সমাবেশ অনুষ্ঠিত হয়েছে।

বিরামপুর কেন্দ্রীয় মসজিদের খতিব মাওলানা মোশাররফ হোসেনের সভাপতিত্বে ও মুহতামিম হাবিবপুর মহিলা মাদ্রাসা মাওলানা আব্দুন নূর নূরানী এর সঞ্চালনায় বক্তব্য রাখেন, মাওলানা মুফতি আঃ হাকিম সাহেব, হাফেজ মাওলানা বেলাল হোসাইন, মাওলানা মুফতি ইমাফুল হক সাহেব, মাওলানা আব্দুর রউফ সাহেব, মাওলানা মনজুরুল ইসলাম’সহ বিক্ষোভ সমাবেশে আনেকে বক্তব্য রাখেন।

বিক্ষোভ মিছিল ও সমাবেশ বক্তারা বলেন, সারা বিশ্বে মুসলমানদের নিয়ে গভীর ষড়যন্ত্র চলছে। মুসলমানদের ওপর গণহত্যা, দখল, নির্যাতন, লুটপাট চালানোর সাথে সাথে তথাকথিত সভ্য দেশগুলো মুসলমানদের কলিজায় আঘাত দিয়ে যাচ্ছে। তারই অংশ হিসেবে সুইডেনে রাষ্ট্রীয় পৃষ্ঠপোষকতায় উগ্রবাদীদের দ্বারা পবিত্র কুরআন পোড়ানো হয়েছে- যা মুসলমানদের প্রতি চরম ধৃষ্টতা। সুইডেনে রাষ্ট্রীয় পৃষ্ঠপোষকতায় পবিত্র ধর্মগ্রন্থ আল-কোরআন অবমাননা ও পোড়ানোর প্রতিবাদ এবং সুইডেনের সাথে কুটনৈতিক সম্পর্ক ছিন্ন করার দাবি জানানো সহ এ ঘটনায় দায়ী ব্যক্তি ও ইন্ধনদাতাদের কঠোর শাস্তি দাবী করেন।

Share.

মোঃ আব্দুল আওয়াল হিমেল
প্রকাশক ও সম্পাদক 
দ্যা মেইল বিডি ডট কম
মোবাইল: +৮৮০ ১৩১৪-৫২৪৭৪৯
ইমেইল: themailbdnews@gmail.com
ঠিকানা: ১০২/ক, রোড নং-০৪, পিসি কালচার হাউজিং সোসাইটি, শ্যামলী, ঢাকা-১২০৭

নিউজরুম: +৮৮০ ১৩১৪-৫২৪৭৪৯
জরুরী প্রয়োজন অথবা টেকনিক্যাল সমস্যা: +৮৮০ ১৮৩৩-৩৭৫১৩৩

© ২০২৬ The Mail Bd.. Designed and developed by Saizul Amin.
Exit mobile version