মিয়া মোহাম্মদ ছিদ্দিক,কটিয়াদী (কিশোরগঞ্জ) প্রতিনিধিঃ

কিশোরগঞ্জের কটিয়াদীতে মুসলমান ধর্মে অনুপ্রাণিত হয়ে নিজ ইচ্ছায় মুসলমান হয়েছে এক যুবক। তার নাম কমল সূত্র ধর (৩৫)। তিনি অবিবাহিত। পেশায় রাজ মিস্ত্রির কাজ করেন। তার পিতার নাম বিজয় সূত্র ধর। মা শিখা রাণী সূত্র ধর। তাদের বাড়ি পাশ্ববর্তী মনোহরদীর কৃষ্বপুর ইউপির মধ্য বীরগাঁও গ্রামে। বুধবার রাতে এশার নামাজের পর কটিয়াাদীর মসুয়া ইউপির বেতাল বাজার মসজিদে নামাজের পর সবার সামনে কালেমা পড়ে ইসলাম ধর্ম গ্রহণ করোছেন।

এর আগে ৫ জুলাই ২৩ ইং বুধবার এফিডেভিট করে প্রথম শ্রেণীর ম্যাজিস্ট্রেট নোটারি পাবলিকের মাধ্যমে ধর্ম ত্যাগ করেন। পরে বেতাল বাজার মসজিদের ঈমামের কাছে কালিমা পাঠ করে ইসলাম ধর্ম গ্রহণ করেন। বর্তমানে তার নাম আব্দুর রহমান।

কথা বলে জানা যায়, কমল সূত্র ধর ৮ বছর আগে থেকেই ইসলামের প্রতি আকৃষ্ট হয়েছেন। বিষয়টি এতদিন গোপন রাখলেও কয়েকদিন আগে মুসলমান হওয়ার ইচ্ছে প্রকাশ করেন পরিবারের নিকট। কিন্তু সায় মেলেনি। উল্টো শিকল দিয়ে বেঁধে রাখা হয় বাড়িতেই। পরে কৌশলে ছুটে বাড়ি থেকে চলে আসেন কটিয়াদীর বেতাল এলাকায়। স্থানীয়দের কাছে ইচ্ছে প্রকাশ করেন। পরে কিশোরগঞ্জে আদালতের মাধ্যমে ধর্ম ত্যাগ করে এসে ওইদিন রাতেই ইসলাম ধর্ম গ্রহণ করেছেন। পরে স্থানীয়দের সহায়তায় তিনি চল্লিশ দিনের জন্য চিল্লায় যায়।
ধর্ম ত্যাগ ও নতুন ধর্ম গ্রহণ বিষয়ে কমল সূত্র ধর ওরফে আব্দুর রহমান বলেন, আমি নিজ ইচ্ছায় ইসলামের ছায়াতলে এসেছি। সবার কাছে দোয়া চাই। রাজের কাজ করি পেশায়। তবে এখন স্থায়ী ঠিকানা নেই। সবার সহায়তা ও কাজ করেই চলতে হবে।

Share.
Leave A Reply

মোঃ আব্দুল আওয়াল হিমেল
প্রকাশক ও সম্পাদক 
দ্যা মেইল বিডি ডট কম
মোবাইল: +৮৮০ ১৩১৪-৫২৪৭৪৯
ইমেইল: themailbdnews@gmail.com
ঠিকানা: ১০২/ক, রোড নং-০৪, পিসি কালচার হাউজিং সোসাইটি, শ্যামলী, ঢাকা-১২০৭

নিউজরুম: +৮৮০ ১৩১৪-৫২৪৭৪৯
জরুরী প্রয়োজন অথবা টেকনিক্যাল সমস্যা: +৮৮০ ১৮৩৩-৩৭৫১৩৩

© ২০২৬ Themailbd.com. Designed by themailbd.com.
Exit mobile version