আনোয়ারা প্রতিনিধি :

চট্টগ্রামের আনোয়ারা উপজেলায় বন্যহাতি আক্রমণে হাজী ছাবের আহমেদ রেনু (৭০) নামে এক বৃদ্ধা নিহত হয়েছে।

বুধবার (৫ জুলাই) সন্ধ্যায় বারখাইন ইউনিয়নের ২ নং ওয়ার্ড হাজীগাঁও গ্রামে বন্যহাতি আক্রমণে নিহতের ঘটনা ঘটে।

উপজেলা স্বাস্থ্য ও পরিবার পরিকল্পনা কর্মকর্তা (টিএইচএ) ডা. মামুনুর রশীদ বন্যহাতির আক্রমণে গুরুতর অবস্থায় এক বৃদ্ধা হাসপাতালে নিয়ে আসলে উন্নত চিকিৎসা জন্য চট্টগ্রাম মেডিকেল হাসপাতাল রেফার করা হয়।

নিহতের বিষয়টি নিশ্চিত করে বারখাইন নং ওয়ার্ড ইউপি সদস্য মোঃ শাহেদুল আলম শাহেদ জানান, বন্যহাতির আক্রমণে হাজী রেনু নামে এক বৃদ্ধা নিহত হয়েছে। আমি ঘটনা স্থান পরিদর্শন করে এসেছি।

বাঁশখালী জলদি রেঞ্জ কর্মকর্তা আনিসুজ্জান জানান, আনোয়ারায় বন্যহাতি আক্রমণে এক বৃদ্ধা নিহতের খবর শুনেছি।নিহতের পরিবার যদি আবেদন করে সরকারের পক্ষ থেকে ক্ষতিপূরণ দেওয়া হবে।

Share.
Leave A Reply

মোঃ আব্দুল আওয়াল হিমেল
প্রকাশক ও সম্পাদক 
দ্যা মেইল বিডি ডট কম
মোবাইল: +৮৮০ ১৩১৪-৫২৪৭৪৯
ইমেইল: themailbdnews@gmail.com
ঠিকানা: ১০২/ক, রোড নং-০৪, পিসি কালচার হাউজিং সোসাইটি, শ্যামলী, ঢাকা-১২০৭

নিউজরুম: +৮৮০ ১৩১৪-৫২৪৭৪৯
জরুরী প্রয়োজন অথবা টেকনিক্যাল সমস্যা: +৮৮০ ১৮৩৩-৩৭৫১৩৩

© ২০২৬ Themailbd.com. Designed by themailbd.com.
Exit mobile version