লালপুর ( নাটোর) প্রতিনিধি

নাটোরের লালপুরে বাড়ির আঙ্গিনায় গাজা চাষ করেছে  সাইফুল (৪৮) নামে এক মাদক ব্যবসায়ীকে গ্রেফতার করেছে পুলিশ। গোপন সূত্রে খবর পেয়ে রাতে অভিযানে নামে লালপুর থানা পুলিশ এ সময় ১০ ফিট উচ্চতা একটি গাজার গাছ উদ্ধার করে।

মঙ্গলবার (৪জুলাই) দিবাগত রাত ৩টার দিকে গোপন সংবাদের ভিত্তিতে গাজা চাষের খবর পেয়ে  লালপুর থানার উপ পরিদর্শক এস আই রেজাউল করিমের নেতৃত্বে লালপুর থানা পুলিশের একটি দল উপজেলার দুড়দুড়িয়া ইউপির নওপাড়া এলাকায় ইব্রাহিমের ছেলে সাইফুলের বাড়িতে অভিযান চালিয়ে ১০ ফিট উচ্চতা ১০ কেজি ওজনের একটি গাজার গাছ উদ্ধার করে। এ সময় গাজা চাষি সাইফুল কে গ্রেফতার করেছে পুলিশ। এব্যাপারে লালপুর থানায় একটি মাদকদ্রব্য নিয়ন্ত্রণ আইনে মামলা রজু করা হয়েছে। 

ঘটনার বিষয়ে উপ পরিদর্শক এস আই রেজাউল করিম জানান সাইফুল এর আগেও গাজা চাষ করেছে। সে প্রতি বছর নিয়মিত গাজা চাষ করে। 

এ ব্যাপারে লালপুর থানার অফিসার ইনচার্জ মোঃ উজ্জ্বল হোসেন জানান, গাজা চাষিকে গ্রেফতার করে তার বিরুদ্ধে মাদক দ্রব্য নিয়ন্ত্রণ আইনে মামলা রজু করে আদালতে প্রেরণ করা হয়েছে।

Share.
Leave A Reply

মোঃ আব্দুল আওয়াল হিমেল
প্রকাশক ও সম্পাদক 
দ্যা মেইল বিডি ডট কম
মোবাইল: +৮৮০ ১৩১৪-৫২৪৭৪৯
ইমেইল: themailbdnews@gmail.com
ঠিকানা: ১০২/ক, রোড নং-০৪, পিসি কালচার হাউজিং সোসাইটি, শ্যামলী, ঢাকা-১২০৭

নিউজরুম: +৮৮০ ১৩১৪-৫২৪৭৪৯
জরুরী প্রয়োজন অথবা টেকনিক্যাল সমস্যা: +৮৮০ ১৮৩৩-৩৭৫১৩৩

© ২০২৬ Themailbd.com. Designed by themailbd.com.
Exit mobile version