নাজমুল হাসান,ডাসার(মাদারীপুর)প্রতিনিধিঃ মাদারীপুরের ডাসারে গ্রেপ্তার হওয়া মাদক মামলার ওয়ারেন্টভুক্ত এক আসামি হাতকড়াসহ পালিয়ে যাওয়ার ১১ ঘণ্টা পর পুনঃরায় আটক করতে সক্ষম হয়েছে ডাসার থানা পুলিশ। শনিবার (০১ জুলাই) রাত সাড়ে ১১টার দিকে ডাসার উপজেলার উত্তর ভাউতলী নামক গ্রামের একটি পাটক্ষেত থেকে তাকে পুনঃরায় গ্রেপ্তার করা হয়। এর আগের দিন বেলা ১১টার দিকে ডাসার উপজেলার বয়াতিবাড়ি সংলগ্ন আদম আলী হাওলাদারের ইটভাটার পাশের সড়ক থেকে পুলিশের মটরসাইকেল থেকে লাফিয়ে দৌড়ে পালিয়ে যান গ্রেপ্তার হওয়া খোকন মুন্সী (৩২)। তিনি ডাসার উপজেলার কাজীবাকাই ইউনিয়নের পূর্ব মাইজপাড়া গ্রামের মোতালেব মুন্সীর ছেলে। পুলিশ সুত্রে জানা গেছে, একটি মাদক মামলার ওয়ারেন্টভুক্ত আসামি খোকন মুন্সীকে গোপন তথ্যের ভিত্তিতে ভুরঘাটা বাসস্ট্যান্ড এলাকা থেকে শনিবার সকালে গ্রেপ্তার করেন ডাসার থানার পুলিশের উপ-পরিদর্শক (এসআই) সুশিল মুখোপাধ্যায়। একজন কনস্টেবলকে সঙ্গে নিয়ে এবং মাঝে আসামিকে বসিয়ে মোটরসাইকেল চালাচ্ছিলেন সুশিল। মোটরসাইকেলটি ডাসার থানার দিকে রওনা হয়ে বয়াতিবাড়ি এলাকার আদম আলী হাওলাদারের ইটভাটার কাছে পৌঁছালে সুযোগ বুঝে আসামি মোটরসাইকেল থেকে হাতকড়া পরা অবস্থায় লাফ দেন। পরে একটি পরিত্যক্ত ইটভাটার মধ্যে দিয়ে সজোরে দৌড়ে পালিয়ে যান তিনি। এই বিষয়ে ডাসার থানার ভারপ্রাপ্ত কর্মকর্তা (ওসি) মো. হাসানুজ্জামান জানান, পালিয়ে যাওয়া ওই আসামিকে ধরতে পুলিশের একাধিক টিম কাজ করেছে। পরে রাতে একটি পাটক্ষেত থেকে খোকনকে গ্রেপ্তার করে থানায় নেওয়া হয়েছে।
ব্রেকিং নিউজ
- নেত্রকোনায় ৩১ বিজিবির ২৪ ঘণ্টার অভিযান: বিপুল পরিমাণ মাদক ও পণ্য উদ্ধার
- ফেনসিডিলের নতুন রূপ ‘ফেয়ারডিল’! তারাকান্দায় পিকআপসহ আটক কারবারি
- পুঁথিগত বিদ্যার গণ্ডি পেরিয়ে: নেত্রকোনায় খুদে শিক্ষার্থীদের ৫ ক্লাবের যাত্রা
- ব্রিজ সাড় দাঁড়িয়ে মাটির অভাবে দশ গ্রামের মানুষের চলাচলে বাঁধা
- দেশের সব অবৈধ ক্লিনিক ফ্যাসিস্ট সরকারের আমলে চালু করা হয়েছে মাদারীপুরে: স্বাস্থ্যমন্ত্রী
- কারাগারে ঠাঁই হল সেই আলোচিত ভেটেরিনারি কর্মী ফিরোজ ও তার সহযোগীদের
- তারাগঞ্জে অবৈধ বালু উত্তোলন: দুই জনের ১ লাখ টাকা জরিমানা
- গাইবান্ধায় ভুয়া নথিতে যৌতুক মামলা: বাদীর ৭ দিনের কারাদণ্ড !




