স্বীকৃতি বিশ্বাস, যশোরঃ
যশোর জেলার মণিরামপুর পৌরশহরে নির্মানাধীন দারুল উলুম ইলাহীবক্স (কওমী) মাদ্রাসা ও মসজিদ পরিদর্শন করেন আগামী দ্বাদশ জাতীয় সংসদ নির্বাচনে যশোর -৫ আসনের আওয়ামী লীগের সম্ভাব্য এমপি পদপ্রার্থী কেন্দ্রীয় নেতা ও সিটি প্লাজা, যশোর-এর স্বত্বাধিকারী এস এম ইয়াকুব আলী।
গতকাল বৃহস্পতিবার দুপুরে পরিদর্শন শেষে শিক্ষার্থী ও শিক্ষকদের সাথে মত বিনিময় করেন।
এ সময় আরও উপস্থিত ছিলেন মণিরামপুর প্রেসক্লাবের সভাপতি ফারুক আহাম্মেদ লিটন, সাবেক সভাপতি এসএম মজনুর রহমান, সাংগঠনিক সম্পাদক এসএম সিদ্দিক, ব্যবসায়ী সমিতির সাধারন সম্পাদক রবিউল ইসলাম মিঠু, শ্যামকুড় ইউনিয়ন আওয়ামীলীগের আহ্বায়ক আহাদুল করিম, শিক্ষক মুফতি দেলোয়ার হোসেন, মাওলানা আবদুল কাদের প্রমুখ।
মতবিনিময় সভা শেষে মাদ্রাসা ও মসজিদ উন্নয়নকল্পে মুহতামিম মুফতি আশফাকুল আনোয়ার ইয়ামিনের হাতে আড়াইলাখ টাকার একটি চেক তুলেদেন এস এম ইয়াকুব আলী।
এ ছাড়াও তিনি সাতজন এতিম শিক্ষার্থীকে ঈদুল আযহা উপলক্ষে নগদ অর্থ প্রদান করেন।
ব্রেকিং নিউজ
- শহীদদের আত্মত্যাগ বৃথা যাবে না: নেত্রকোনা ছাত্রদলের স্মরণসভায় ডা. আনোয়ারুল এমপি
- কলমাকান্দায় জুলাই শহীদদের আত্মত্যাগ স্মরণ: আহতদের পুনর্বাসনের জোর দাবি
- ইয়াবা ও হেরোইনসহ বারহাট্টায় গ্রেফতার ৩
- আজও সমুদ্র বন্দরে ৩, নদীবন্দরে ১ নম্বর সতর্ক সংকেত
- ছাদভিত্তিক সৌরবিদ্যুৎ থেকে সেপ্টেম্বরে জাতীয় গ্রিডে যুক্ত হবে আরও ৫ মেগাওয়াট বিদ্যুৎ
- সাংগঠনিক তৎপরতা জোরদারের লক্ষ্যে কমলগঞ্জে ৯ ইউনিয়নের বিএনপির আহ্বায়ক কমিটি অনুমোদন
- জ্বালানি তেলের মজুত সক্ষমতা ৯০ দিনে উন্নীত করতে ডিপো নির্মাণ, ট্যাংক ভাড়ার উদ্যোগ
- নেত্রকোনায় জুলাই গণঅভ্যুত্থানের শহীদদের স্মরণে মানুষের ঢল ও বিশেষ মোনাজাত



