পরনে সাদা পাঞ্জাবি। ঘাড় অবধি সাদা চুল। এক গাল লম্বা পাকা দাড়ি। গালে, কপালে বলিরেখা। ৮০ বছরের বৃদ্ধকে? ও পার বাংলার নায়ক প্রকাশ্যে এলেন নতুন রূপে।

এই মুহূর্তে তাঁর নতুন ছবি ‘প্রিয়তমা’র জন্য চর্চায় শাকিব খান। ছড়িয়ে পড়ল নায়কের নতুন লুক। এই ছবির জন্য নিজের লুকের যে পরিবর্তন করছেন সে কথা আগেই শোনা গিয়েছিল। তার পর নায়কের এই লুক দেখার পরেই হই হই পড়ে গিয়েছে। প্রথম ঝলকে নায়ককে চিনতে পারা বেশ কঠিন।নায়ককে দেখে সকলের একই মন্তব্য। এটা আবার কোন শাকিব? হিমেল আশরফ পরিচালিত ‘প্রিয়তমা’ ছবিতে তাঁকে ৮০ বছরের বৃদ্ধের লুকেই দেখবেন দর্শক। শাকিবের এই নতুন ছবি নিয়েও বিতর্ক কম হয়নি।

প্রথমে এই ছবিতে অভিনয় করার কথা ছিল নায়কের দ্বিতীয় স্ত্রী শবনম বুবলির। তবে কোনও এক কারণে তাঁকে সরে আসতে হয়। এই ছবিতে নায়িকা হিসাবে দেখা যাবে এ বার বাংলার ইধিকা পালকে। প্রথমে শোনা গিয়েছিল তাঁদের ব্যক্তিগত সমস্যার জন্যই সিনেমা থেকে বাদ দেওয়া হয়েছে বুবলিকে। যদিও এ প্রসঙ্গে শাকিব বলেন, “চরিত্রের প্রয়োজনেই বাদ দেওয়া হয়েছে বুবলিকে।”

Share.
Leave A Reply

মোঃ আব্দুল আওয়াল হিমেল
প্রকাশক ও সম্পাদক 
দ্যা মেইল বিডি ডট কম
মোবাইল: +৮৮০ ১৩১৪-৫২৪৭৪৯
ইমেইল: themailbdnews@gmail.com
ঠিকানা: ১০২/ক, রোড নং-০৪, পিসি কালচার হাউজিং সোসাইটি, শ্যামলী, ঢাকা-১২০৭

নিউজরুম: +৮৮০ ১৩১৪-৫২৪৭৪৯
জরুরী প্রয়োজন অথবা টেকনিক্যাল সমস্যা: +৮৮০ ১৮৩৩-৩৭৫১৩৩

© ২০২৬ Themailbd.com. Designed by themailbd.com.
Exit mobile version