লিমন সরকার (ঠাকুরগাঁও জেলা প্রতিনিধি) ঃ
ঠাকুরগাঁওয়ের পীরগঞ্জে গ্রামীণ ব্যাংকের প্রায় অর্ধ লক্ষাধিক সুফল ভোগীর মাঝে ফলজ ও বনজ গাছের চারা ও নগদ অর্থ বিতরণ কার্যক্রেমর উদ্বোধন করা হয়েছে। মঙ্গলবার দুপুরে গ্রামীণ ব্যাংকের পীরগঞ্জ এরিয়া অফিস চত্ত¡রে এর উদ্বোধন করেন পৌর মেয়র বীরমুক্তিযোদ্ধা ইকরামুল হক। এতে গ্রামীণ ব্যাংকের জোনাল ম্যানেজার নিতাই চন্দ্র ঘটক, পীরগঞ্জ প্রেসক্লাব সভাপতি জয়নাল আবেদিন বাবুল, সাধারণ সম্পাদক নসরতে খোদা রানা, গ্রামীণ ব্যাংকের জেলা অডিট অফিসার আব্দুল আলিম মোল্লা, পীরগঞ্জ গ্রামীণ ব্যাংক এরিয়া ম্যানেজার শাহাদত হোসেন, ব্যাংকের প্রোগ্রাম অফিসার আইয়ুব আলী উপস্থিত ছিলেন। এ সময় দুই শিক্ষার্থীকে শিক্ষাবৃত্তি এবং দুইজন
সংগ্রামী সদস্যের মাঝে বিনা সুদে ঋণ বিতরণ করা হয়।গ্রামীণ ব্যাংক এরিয়া ম্যানেজার শাহাদত হোসেন জানান, পীরগঞ্জ এরিয়া
অফিসের ১২টি শাখার আওতায় ৫২৭২৭ জন সুফল ভোগী সদস্যের মাঝে ৭ লাখ ৮০ হাজার গাছে চারা বিতরণ করা হবে।
ব্রেকিং নিউজ
- চট্টগ্রামে মিছিলের প্রস্তুতিকালে নিষিদ্ধ যুবলীগ-ছাত্রলীগের ১৪ নেতাকর্মী গ্রেপ্তার
- শুধু জিপিএ-৫ সার্টিফিকেট থাকলেই হবে না, শিক্ষায় নৈতিকতা বড় গুণ : পানিসম্পদমন্ত্রী
- ২০২৮ শিক্ষাবর্ষের কারিকুলামে ব্যাপক সংস্কার আনছে সরকার : মাহদী আমিন
- পাসের অপেক্ষায় গুম প্রতিরোধ ও প্রতিকার আইন
- রাজনৈতিক স্থিতিশীলতায় বাংলাদেশে জাপানি বিনিয়োগকারীদের আগ্রহ বাড়ছে : জেট্রো
- লালদিয়ায় ভিড়বে ‘বড় জাহাজ’, বদলে যাবে বাণিজ্যের গতিপথ
- ঢাকার যানজট নিরসনে প্রধানমন্ত্রীর সাত নির্দেশনা
- নাগরপুরে ১০ কেজি গাঁজাসহ ১জনকে গ্রেফতার করেছে র্যাব



