মোঃ আতাউর রহমান
লালপুর (নাটোর) প্রতিনিধি
নাটোরের লালপুরে মোটরসাইকেল- ভুটভুটির সংঘর্ষে গোলাম মোস্তফা বকুল(৫৫) নামে এক ব্যক্তি নিহত হয়েছেন।
সোমবার (১৯জুন) রাত পৌনে ৮টার দিকে লালপুর উপজেলার চকনাজিরপুর-ইসলামপুর আঞ্চলিক সড়কের জামতলা এলাকায় এদূর্ঘটনা ঘটে। নিহত বকুল লালপুর উপজেলার নবীনগর গ্রামের সাজাহানের ছেলে।
পুলিশ ও স্থানীয়রা জানায়, গোলাম মোস্তফা বকুলের শশুর বাড়ি লালপুর উপজেলার ইসলামপুর। রাতে সেখান থেকে চকনাজিরপুর হয়ে লালপুর ফিরছিলেন। এসময় বিপরীত দিক থেকে আসা ভুটভুটি তার মোটরসাইকেলকে ধাক্কা দিলে ঘটনাস্থলেই তিনি মারা যান।
লালপুর থানার ভারপ্রাপ্ত কর্মকর্তা উজ্জ্বল হোসেন জানান, ঘটনা স্থল থেকে খবর পেয়ে মরদেহটি উদ্ধার করা হয়েছে এবং প্রয়োজনীয় ব্যবস্থা গ্রহণ করা হচ্ছে বলে তিনি জানান।
ব্রেকিং নিউজ
- শহীদদের আত্মত্যাগ বৃথা যাবে না: নেত্রকোনা ছাত্রদলের স্মরণসভায় ডা. আনোয়ারুল এমপি
- কলমাকান্দায় জুলাই শহীদদের আত্মত্যাগ স্মরণ: আহতদের পুনর্বাসনের জোর দাবি
- ইয়াবা ও হেরোইনসহ বারহাট্টায় গ্রেফতার ৩
- আজও সমুদ্র বন্দরে ৩, নদীবন্দরে ১ নম্বর সতর্ক সংকেত
- ছাদভিত্তিক সৌরবিদ্যুৎ থেকে সেপ্টেম্বরে জাতীয় গ্রিডে যুক্ত হবে আরও ৫ মেগাওয়াট বিদ্যুৎ
- সাংগঠনিক তৎপরতা জোরদারের লক্ষ্যে কমলগঞ্জে ৯ ইউনিয়নের বিএনপির আহ্বায়ক কমিটি অনুমোদন
- জ্বালানি তেলের মজুত সক্ষমতা ৯০ দিনে উন্নীত করতে ডিপো নির্মাণ, ট্যাংক ভাড়ার উদ্যোগ
- নেত্রকোনায় জুলাই গণঅভ্যুত্থানের শহীদদের স্মরণে মানুষের ঢল ও বিশেষ মোনাজাত



