শার্শা (যশোর) প্রতিনিধিঃ

যশোরের শার্শা থানা ও বেনাপোল পোর্ট থানা এলাকায় অভিযান চালিয়ে তরিকুল ইসলাম (২৮) ও আব্দুল মান্নান (২০) নামে দুই মাদক কারবারিকে আটক করেছে ডিবি পুলিশ। রবিবার (১৮ জুন) রাতে ওই দুই জনকে আটক করা হয়।

আটক ব্যক্তিরা হলেন, শার্শা উপজেলার ডিহি ছুরি পাড়া গ্রামের মোঃ হজরত শিকদারের ছেলে তরিকুল ইসলাম (২৮) ও বেনাপোল পোর্ট থানার কলেজ পাড়ার মোঃ আলমগীর হোসেনের ছেলে আব্দুল মান্নান (২০)।

ডিবির অফিসে সূত্রে জানা গেছে, মাদকবিরোধী অভিযানের অংশ হিসাবে শার্শা ও বেনাপোল পোর্ট থানা এলাকায় অভিযান চালিয়ে তরিকুল ইসলামকে ১ কেজি মাদকদ্রব্য গাঁজা, ও আব্দুল মান্নানকে ১৭ বোতল ভারতীয় ফেন্সিডিল সহ আটক করে।

জব্দকৃত মাদকদ্রব্যের আনুমানিক বাজার মূল্য ৮১,০০০ হাজার টাকা।

এ বিষয়ে যশোর গোয়েন্দা শাখা ডিবির এএস’আই নিরমল কুমার ঘোষ, ও এস’আই মোঃ শানিনুর রহমান বাদী হয়ে শ’শ থানায় একটি করে এজাহার দায়ের করেছেন।

Share.
Leave A Reply

মোঃ আব্দুল আওয়াল হিমেল
প্রকাশক ও সম্পাদক 
দ্যা মেইল বিডি ডট কম
মোবাইল: +৮৮০ ১৩১৪-৫২৪৭৪৯
ইমেইল: themailbdnews@gmail.com
ঠিকানা: ১০২/ক, রোড নং-০৪, পিসি কালচার হাউজিং সোসাইটি, শ্যামলী, ঢাকা-১২০৭

নিউজরুম: +৮৮০ ১৩১৪-৫২৪৭৪৯
জরুরী প্রয়োজন অথবা টেকনিক্যাল সমস্যা: +৮৮০ ১৮৩৩-৩৭৫১৩৩

© ২০২৬ Themailbd.com. Designed by themailbd.com.
Exit mobile version