অ্যাশেজ সিরিজে চলমান প্রথম টেস্টে আইসিসির আচরণবিধি ভঙ্গের দায়ে শাস্তির মুখে পড়লেন ইংল্যান্ডের স্পিন অলরাউন্ডার মঈন আলি। ম্যাচ ফির ২৫ শতাংশ জরিমানা করা হয়েছে মঈনকে।

বার্মিংহামের এডজবাস্টনে অস্ট্রেলিয়ার প্রথম ইনিংসের ৮৯তম ওভারে বোলিং করার আগে বাউন্ডারি লাইনে দাঁড়িয়ে বোলিং হাতের আঙুলে ড্রাইং এজেন্ট স্প্রে করেন মঈন। তার এমন কাণ্ড টিভিতে লক্ষ্য করেছেন থার্ড আম্পায়ার।

অ্যাশেজ শুরুর আগেই বলা হয়েছিল, আম্পায়ারদের অনুমতি ছাড়া বোলিং করার হাতে কোনো কিছু ব্যবহার করা যাবে না। কিন্তু আম্পায়ারদের প্রাথমিক নিদের্শনা অমান্য করে শাস্তির মুখে পড়লেন মঈন।

আইসিসির কোড অব কন্ডাক্ট অনুযায়ী লেভেল ওয়ান ভঙ্গ করেছেন মঈন। আর্থিক জরিমানার পাশাপাশি একটি ডিমেরিট পয়েন্টও দেয়া হয়েছে তাকে। গত ২৪ মাসের মধ্যে এই প্রথম ডিমেরিট পয়েন্ট পেলেন তিনি।

মঈনের শাস্তি আরোপ করেছেন ম্যাচ রেফারি অ্যান্ড্রু পাইক্রফট। মঈন শাস্তি মেনে নেয়ায় কোনো আনুষ্ঠানিক শুনানির প্রয়োজন পড়েনি।
অবসর ভেঙ্গে দীর্ঘ দুই বছর পর অ্যাশেজ দিয়ে টেস্ট ক্রিকেটে ফেরেন মঈন। সূত্র : বাসস

Share.
Leave A Reply

মোঃ আব্দুল আওয়াল হিমেল
প্রকাশক ও সম্পাদক 
দ্যা মেইল বিডি ডট কম
মোবাইল: +৮৮০ ১৩১৪-৫২৪৭৪৯
ইমেইল: themailbdnews@gmail.com
ঠিকানা: ১০২/ক, রোড নং-০৪, পিসি কালচার হাউজিং সোসাইটি, শ্যামলী, ঢাকা-১২০৭

নিউজরুম: +৮৮০ ১৩১৪-৫২৪৭৪৯
জরুরী প্রয়োজন অথবা টেকনিক্যাল সমস্যা: +৮৮০ ১৮৩৩-৩৭৫১৩৩

© ২০২৬ Themailbd.com. Designed and developed by Saizul Amin.
Exit mobile version