সুনামগঞ্জ প্রতিনিধি: সুনামগঞ্জের দুই উপজেলায় বজ্রপাতে ৩ জনের মৃত্যু হয়েছে। শনিবার (১৭ জুন) সকালে জেলার বিশ্বম্ভরপুর ও  দিরাই উপজেলার আলাদা দুই জায়গায় বজ্রপাতের ঘটনা ঘটে। দিরাই থানার ভারপ্রাপ্ত কর্মকর্তা (ওসি) মুক্তাদির আহমদ এই তথ্য নিশ্চিত করেন।

মৃতরা হলেন জেলার বিশ্বম্ভরপুর উপজেলার সলুকাবাদ ইউনিয়নের জিনারপুর গ্রামের জয়নাল ও একই গ্রামের ফরহাদ মিয়ার ছেলে সেলিম(তারা শ্রমিক) এবং দিরাই উপজেলার চরনারচর ইউনিয়নের পশ্চিম দৌলতপুর গ্রামের মৃত আব্দুল লতিফের ছেলে আব্দুল মালেক(৬০)।

ওসি মুক্তাদির আহমদ বলেন, ‘ডলুরা বর্ডার এলাকায় সকাল ১১টায় জিনারপুর গ্রামের জয়নাল ও একই গ্রামের সেলিম পাথর উঠানোর কাজ করছিল। এ সময় হঠাৎ বজ্রপাতে ঘটনাস্থলেই তাদের মৃত্যু হয়।’

আব্দুল মালেকের মৃত্যুর বিষয়ে ওসি বলেন, ‘রাতে জয়পুর গ্রামের পাশে হাওরে মাছ শিকার করতে যান আব্দুল মালেকসহ আরও কয়েকজন। শনিবার ভোরে বজ্রসহ বৃষ্টি  শুরু হয়। এ সময় বজ্রপাতে তিনি মারা যান। পরে স্থানীয়রা তাকে উদ্ধার করে তাকে বাড়িতে নিয়ে আসে।’

Share.

Md. Tanvir Ahmed, journalist by profession. He joined The Mail BD.com on January 10, 2021 as Tahirpur Upazila Correspondent of Sunamganj District. Later he was promoted as district Correspondent. Currently he has served as Sunamganj district Correspondent.

Leave A Reply

মোঃ আব্দুল আওয়াল হিমেল
প্রকাশক ও সম্পাদক 
দ্যা মেইল বিডি ডট কম
মোবাইল: +৮৮০ ১৩১৪-৫২৪৭৪৯
ইমেইল: themailbdnews@gmail.com
ঠিকানা: ১০২/ক, রোড নং-০৪, পিসি কালচার হাউজিং সোসাইটি, শ্যামলী, ঢাকা-১২০৭

নিউজরুম: +৮৮০ ১৩১৪-৫২৪৭৪৯
জরুরী প্রয়োজন অথবা টেকনিক্যাল সমস্যা: +৮৮০ ১৮৩৩-৩৭৫১৩৩

© ২০২৬ Themailbd.com. Designed by themailbd.com.
Exit mobile version