আরিয়ান খানের মাদক মামলা তুলে নেওয়ার জন্য শাহরুখ এনসিবির সাবেক কর্মকর্তা সমীর ওয়াংখেড়েকে ঘুষ দিয়েছেন বলে অভিযোগ উঠেছে। এই অভিযোগে মুম্বাই হাইকোর্টে একটি মামলা দায়ের হয়েছে। আগামী ২০ জুন মামলার শুনানি হওয়ার কথা রয়েছে।

আবেদনে বলা হয়েছে, সমীর ওয়াংখেড়ের বিরুদ্ধে এফআইআর দায়ের করেছে কেন্দ্রীয় তদন্তকারী সংস্থা (সিবিআই)। ২০২১ সালে মাদক মামলায় আরিয়ান খানকে বাঁচাতে ৫০ লাখ রুপি ঘুষ নেওয়ার অভিযোগে তাঁর বিরুদ্ধে এই এফআইআর দায়ের হয়।ইন্ডিয়া টুডের প্রতিবেদন অনুসারে, ঠিক কী ঘটেছিল সেই সত্য উদঘাটনে নারকো বিশ্লেষণ এবং লাই ডিটেক্টর টেস্ট করতে চেয়েছিল সিবিআই।

শাহরুখ খানের বিরুদ্ধে পিটিশনে বলা হয়, দুর্নীতি প্রতিরোধ আইনের ১২ নম্বর ধারায় রয়েছে যদি কোনো ব্যক্তি সরকারি কর্মচারীর কাছ থেকে অনুগ্রহ পাওয়ার আশায় ঘুষ দেন, তাহলে সেই ব্যক্তিও দোষী। এই আবেদনে সিবিআই-এর কাছে শাহরুখ ও আরিয়ানকেও অভিযুক্ত হিসাবে অন্তর্ভুক্ত করার কথা বলা হয়েছে।

পাশাপশি মুম্বাই পুলিশের যেসব কর্মকর্তা এনসিবির প্রাক্তন কর্মকর্তা সমীর ওয়াংখেড়েকে ক্লিন চিট দিয়েছেন, তাদেরও মামলায় অন্তর্ভুক্ত করার আবেদন করা হয়েছে।

এদিকে ঘুষ নেওয়ার মামলায় সমীর ওয়াংখেড়ের বিরুদ্ধে অন্তর্বর্তী সুরক্ষা আদেশের মেয়াদ ২৩ জুন পর্যন্ত বাড়িয়েছেন আদালত।

২০২১ সালের অক্টোবরে মুম্বাই উপকূলে প্রমোদতরী ‘কর্ডেলিয়া’য় মাদক রাখার অভিযোগে শাহরুখ খানের পুত্র আরিয়ান খানসহ ১৯ জনকে গ্রেপ্তার করে ভারতের কেন্দ্রীয় মাদক নিয়ন্ত্রক সংস্থা (এনসিবি)। এনসিবির সেই অভিযানে নেতৃত্ব দেন সংস্থার অন্যতম শীর্ষ কর্মকর্তা সমীর ওয়াংখেড়ে। শাহরুখপুত্রকে এ ঘটনায় জেলেও যেতে হয়।

Share.
Leave A Reply

মোঃ আব্দুল আওয়াল হিমেল
প্রকাশক ও সম্পাদক 
দ্যা মেইল বিডি ডট কম
মোবাইল: +৮৮০ ১৩১৪-৫২৪৭৪৯
ইমেইল: themailbdnews@gmail.com
ঠিকানা: ১০২/ক, রোড নং-০৪, পিসি কালচার হাউজিং সোসাইটি, শ্যামলী, ঢাকা-১২০৭

নিউজরুম: +৮৮০ ১৩১৪-৫২৪৭৪৯
জরুরী প্রয়োজন অথবা টেকনিক্যাল সমস্যা: +৮৮০ ১৮৩৩-৩৭৫১৩৩

© ২০২৬ Themailbd.com. Designed by themailbd.com.
Exit mobile version