Site icon দ্যা মেইল বিডি / খবর সবসময়

শুরুর ধাক্কা কাটিয়ে উঠার চেষ্টায় বাংলাদেশ

শুরুর ধাক্কা কাটিয়ে উঠার চেষ্টায় বাংলাদেশ। হাল ধরে রেখেছেন নাজমুল হোসেন শান্ত। পাল্টা আক্রমণে আফগানিস্তানের উপর চাপ প্রয়োগ করছেন তিনি। ১২তম ওভার শেষে দলের সংগ্রহ ১ উইকেটে ৫২ রান। ৩২ বলে ২৯ রানে অপরাজিত আছেন শান্ত।

এর আগে মিরপুর টেস্টের সকালটা মনের মতো হয়নি বাংলাদেশের। টসে হেরে ব্যাট করতে নামা বাংলাদেশ দ্বিতীয় ওভারের প্রথম বলেই হারায় জাকির হাসানের উইকেট। নিঝাত মাসুদের শিকার হয়ে ২ বলে ১ রানে ফেরেন তিনি।

এরপর আরেক ওপেনার মাহমুদুল হাসান জয়কে সাথে নিয়ে দলের হাল ধরেন শান্ত। দারুণ ছন্দে থাকা এই ব্যাটার খেলতে থাকেন নিজের মতো করে। আক্রমণাত্মক মেজাজেই ব্যাট করতে থাকেন তিনি। বিপরীতে জয় পড়ে আছেন মাটি কামড়ে, একদম টেস্ট মেজাজে।

দুজনের ৪৬ রানের জুটিতে ঘুরে দাঁড়িয়েছে বাংলাদেশ। শান্ত ২৯ ও ৪১ বলে ১১ রানে অপরাজিত আছেন জয়।

Exit mobile version