স্বীকৃতি বিশ্বাস, যশোরঃ

আগামী দ্বাদশ জাতীয় সাংসদ নির্বাচনকে উপলক্ষ্য করে সারাদেশের ন্যায় যশোর-০৫ মনিরামপুর আসনের নৌকা মার্কার সম্ভাব্য প্রার্থী হিসাবে সাধারণ মানুষের সাথে গণসংযোগসহ বিভিন্ন সামাজিক কাজে ব্যস্ত সময় পার করছেন আওয়ামী লীগের কেন্দ্রীয় কমিটির ধর্ম বিষয়ক উপ-কমিটির নির্বাহী সদস্য,বিশিষ্ট সমাজসেবক ও সিটি প্লাজার চেয়ারম্যান জনাব আলহাজ্ব এস এম ইয়াকুব আলী।

আজ মঙ্গলবার ( ১৩ জুন ) মনিরামপুর উপজেলার ১৭নং খানপুর ইউনিয়নের স্থানীয় জনগণের সাথে গনসংযোগ করেন।

সফরসঙ্গী হিসাবে সাথে ছিলেন সাবেক পৌর কাউন্সিলর গৌর কুমার ঘোষ,১৩নং খানপুর ইউনিয়ন আওয়ামীলীগের সাধারণ সম্পাদক আবুল কালাম আজাদ মিলন,সেচ্ছাসেবক লীগ নেতা মাহাবুর রহমান,অত ইউনিয়নের ইউপি সদস্য বাবর আলীসহ স্থানীয় নেতাকর্মীগণ।

গণসংযোগ কালে এসএম ইয়াকুব আলী, বর্তমান সরকারের বিভিন্ন উন্নয়নমূলক কর্মকাণ্ড তুলে ধরার সাথে আগামীতে আবারও সরকার গঠনে নৌকা মার্কায় ভোট দেওয়ার জন্য সাধারণ জনগণকে উদ্বুদ্ধ করছেন।

উল্লেখ্য মনিরামপুর উপজেলায় আলহাজ্ব এস এম ইয়াকুব আলী দীর্ঘদিন যাবত মনিরামপুরের জনগণের সুখদুঃখে পাশে থেকে শীতবস্ত্র বিতরণ,ইদ ও পূজার সময় গরীব মানুষদের বস্ত্রসহ উন্নতমানেরখাদ্যসামগ্রী বিতরণ,প্রতিবন্ধীদের মাঝে হুইলচেয়ার, গরীব মেধাবী শিক্ষার্থীদের শিক্ষাসহায়ক উপকরণ ও অর্থ বিতরণ এবং অসুস্থদের চিকিৎসা সহায়তা প্রদান করছেন।এছাড়া মসজিদ, মন্দিরসহ বিভিন্ন ধর্মীয় অনুষ্ঠান ও প্রতিষ্ঠানের উন্নয়নে ব্যক্তি উদ্যোগে সহযোগিতা করে আসছেন।
আর এসব কারণে তিনি যখনই কোন এলাকায় গণসংযোগ করতে যাচ্ছেন তখন সাধারণ জনগণের জোয়ার পরিলক্ষিত হচ্ছে।

Share.
Leave A Reply

মোঃ আব্দুল আওয়াল হিমেল
প্রকাশক ও সম্পাদক 
দ্যা মেইল বিডি ডট কম
মোবাইল: +৮৮০ ১৩১৪-৫২৪৭৪৯
ইমেইল: themailbdnews@gmail.com
ঠিকানা: ১০২/ক, রোড নং-০৪, পিসি কালচার হাউজিং সোসাইটি, শ্যামলী, ঢাকা-১২০৭

নিউজরুম: +৮৮০ ১৩১৪-৫২৪৭৪৯
জরুরী প্রয়োজন অথবা টেকনিক্যাল সমস্যা: +৮৮০ ১৮৩৩-৩৭৫১৩৩

© ২০২৬ Themailbd.com. Designed by themailbd.com.
Exit mobile version